এক্সপ্লোর

Himachal Pradesh Assembly Elections: EVM কারচুপির আশঙ্কা, হিমাচলে স্ট্রংরুমের বাইরে পাহারায় কংগ্রেস, কমিশনে অভিযোগ বিজেপি-র

Himachal Pradesh Elections: গত ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে হিমাচলে। আগামী ৮ ডিসেম্বর সেখানে ভোটগণনা রয়েছে।

ধর্মশালা: ভোটগ্রহণ মিটে গিয়েছে। ফলাফল প্রকাশের দিকে তাকিয়ে সকলে। তার মধ্যেই ভোটযন্ত্রের কারচুপি (EVM Tampering) ঘিরে মাথাচাড়া দিচ্ছে আশঙ্কা। তার জন্য হিমাচল প্রদেশে (Himachal Pradesh Assembly Elections) স্ট্রংরুমের বাইরেই তাঁবু খাটিয়ে অবস্থানের সিদ্ধান্ত কংগ্রেসের (Congress)। তাদের এই পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি (BJP)।

স্ট্রংরুমের বাইরে ভোটযন্ত্র পাহারায় কংগ্রেস

নির্বাচনে ভোটযন্ত্র তথা ইভিএম যন্ত্রে কারচুপির অভিযোগ নতুন নয়। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনেও নতুন করে সেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কোথাও কোনও ফাঁক-ফোকর যাতে না থাকে, তার জন্য় নানহানে স্ট্রং রুমের বাইরে তাঁবু খাটিয়ে (Congress Tent) অবস্থান করছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। তা নিয়েই শুরু হয়েছে তরজা।

সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন হিমাচলে বিজেপি-র রাজ্য শাখা। তাদের দাবি, ফলাফল প্রকাশের আগে স্ট্রং রুমের ২০০ মিটার এলাকায় প্রবেশের অধিকার নেই কোনও দলের। সেই নিরিখে স্ট্রংরুমের বাইরে তাঁবু খাটিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করছে কংগ্রেস। অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

শুধু তাই নয়, স্ট্রংরুমের বাইরে বসে থেকে কংগ্রেস খোদ ইভিএম বিকৃত করে সুফল তুলতে চাইছে বলেও দাবি বিজেপি-র। রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন: Anubrata Mondal : বাংলার মামলায় দিল্লিতে এনে কেন জেরা করতে হবে? এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

হিমাচলে বিজেপি-র নির্বাচন বিষয়ক সহ-আহ্বায়ক দীনেশ চৌহান জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে খবর পেয়েছেন তিনি। কংগ্রেসের লোকজন সব জায়গায় স্ট্রংরুমের বাইরে তাঁবু খাটিয়ে থাকছেন, যেখানে কিনা ইভিএম রাখা হয়েছে। সেখানে অবাধে ঘোরাঘুরি করছেন কংগ্রেস-কর্মী সমর্থকরা। কোনও বিধি-নিষেধ মানছেন না।

বিজেপি-র এই অভিযোগ যদিও উড়িয়েছে কংগ্রেস। তাদের দাবি, ইভিএম কারচুপি রোখাই তাদের উদ্দেশ্য। স্ট্রংরুম থেকে দূরত্ব রেখেই তাঁবু খাটিয়েছে তারা। তাতে বিজেপি-ই বেকায়দায় পড়েছ, তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছে বলে দাবি কংগ্রেসের।

আগামী ৮ ডিসেম্বর ভোটগণনা হিমাচলে

গত ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে হিমাচলে। আগামী ৮ ডিসেম্বর সেখানে ভোটগণনা রয়েছে। এ যাবৎ পালা করে হিমাচলে ক্ষমতায় থেকেছে কংগ্রেস এবং বিজেপি। এ বার সেখানে প্রথম বার পা রেখেছে আম আদমি পার্টিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget