এক্সপ্লোর

Hiran Chatterjee: 'কোথাও দেখা মিলছে না, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী', দাবি হিরণের, অস্বীকার কমিশনের

Keshpur News: হিরণের দাবি, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

কেশপুর: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালে বিজেপি-র প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) কোথাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি। হিরণের দাবি, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলকে জেতাতে কেশপুর এবং আনন্দপুরের দুই ওসি তৎপর হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। কমিশন যদিও অভিযোগ অস্বীকার করেছে। (Hiran Chatterjee)

শুধুমাত্র শাসকদলই নয়, পঞ্চম দফায় ভোটগ্রহণের সময় থেকে বিজেপি-র প্রার্থীরাও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হলে আবারও একই অভিযোগ তুললেন হিরণ। তাঁর বক্তব্য, "আমি তো সারারাত ধরে আনন্দপুর, কেশপুর ঘুরে বেড়িয়েছি। কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। তাঁরা স্কুলের ভিতর বসে খাওয়াদাওয়া করছিলেন এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন।" (Keshpur News)

তৃণমূলকে জেতানোর দায়িত্ব পুলিশ কাঁধে তুলে নিয়েছে বলেও দাবি করেন হিরণ। তাঁর কথায়, "কেশপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং আনন্দপুর থানার ওসি সানি, এরা দু'জনে মিলে তৃণমূলকে জেতাতে দায়িত্ব নিয়ে সারারাত ধরে আণাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কাল কেশপুর, আনন্দপুরে বোমার বৃষ্টি হচ্ছিল।" "ম্যাচ ফিক্সিং হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে" বলেও দাবি করেন হিরণ।

শপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে বলেও, অভিযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসান তিনি। "তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন", বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন হিরণের। কেন্দ্রীয় বাহিনী কোনও ভাবে তাঁর এজেন্টকে সাহায্য় করেনি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: Abhijit Ganguly News: 'ভাইপোর নির্দেশে সন্ত্রাস পুলিশের', মারাত্মক অভিযোগ অভিজিতের, সকাল সকাল বেরিয়ে পড়লেন রাস্তায়

ষষ্ঠ দফায় ভোটগ্রহণের জন্য রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আটটি কেন্দ্রে। তার পরও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন বিজেপি-র প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও।

সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ খারিজ করে দিয়েছেন কমিশন। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী রয়েছে বুথে, যেখানে তাদের থাকার কথা। বাইরে রয়েছে কুইক রেসপন্স টিম। দেখা না মেলার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে কমিশন। 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget