এক্সপ্লোর

Lokshaba Election 2024: 'কুম্ভকর্ণ' হাওড়া সদরের তৃণমূল প্রার্থীকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থীর

Lokshaba Election 2024: হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে নেমে বিদায়ী সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে 'কুম্ভকর্ণ' বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।

সুনীত হালদার, হাওড়া: লোকসভা ভোট (Lokshaba Election 2024) দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে দিয়েছেন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) প্রার্থীরা। দিলীপ ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, কু-কথা বলতে শোনা যাচ্ছে সবাইকে। যা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগও জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। যার ভিত্তিতে জারি হচ্ছে শো-কজ নোটিসও। যদিও তাতে হেলদোল নেই কোনও তরফেই। 

মঙ্গলবার যেমন হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে নেমে বিদায়ী সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে (Prasun Banerjee) 'কুম্ভকর্ণ' বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী (Rathin Chakraborty)। আজ সকালে তিনি রামরাজাতলার চৌধুরী পাড়ায় দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হন। প্রথমে তিনি স্থানীয় শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর জনসংযোগ কাজ শুরু করেন। এলাকার মানুষের কী কী সমস্যা আছে তাই নিয়ে সরাসরি তাঁদের সঙ্গে কথাও বলেন। আর তার ফাঁকে তিনি বিদায়ী সাংসদকে কুম্ভকর্ণ বলে কটাক্ষ করেন। 

 তিনি অভিযোগ করেন, বিদায়ী সাংসদ পাঁচ বছরের মধ্যে পৌনে পাঁচ বছর ঘুমিয়ে কাটান। আর বাকি তিন মাস জেগে উঠে বলেন, "আমাকে ভোট দিন। তিনবার সাংসদ থাকাকালীন তিনি যতটা সময় ঘুমিয়েছেন তা কুম্ভকর্ণকেও ছাপিয়ে যায়।" তাঁর আরও অভিযোগ প্রসূনবাবু গত ৫ বছরে একবারও সংসদে হাওড়ার নাম করেননি। এমনকী তাঁকে শহরেও দেখা যায় না। হাওড়ার রাস্তাঘাট থেকে পুর পরিষেবা সবকিছুই মুখ থুবড়ে পড়েছে।  শহর জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে। এবার এই লোকসভা কেন্দ্রের মানুষ যদি তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাওড়া শহরে পরিবর্তন আনবেন।

রথীন চক্রবর্তীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "আমি কী কাজ করেছি তা পার্লামেন্টের ওয়েব পোর্টালে পাওয়া যাবে। দরকার হলে ওই পোর্টাল থেকে যাবতীয় তথ্য ডাউনলোড করে তা ছাপিয়ে সাধারণ মানুষের কাছে নিয়ে যাব। উনি যা অভিযোগ করছেন তার কোনও ভিত্তি নেই। সাঁতরাগাছি বাকসাড়াতে অ্যাম্বুল্যান্স যাতায়াতে খুব অসুবিধা হয়। রেলের কাছে একটি আন্ডারপাস করে দেওয়ার জন্য বারবার দাবি জানিয়েছি। সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।"

তাঁর পাল্টা অভিযোগ, মেয়র থাকাকালীন রথীনবাবু হাওড়া পুরসভার সর্বনাশ করে গেছেন। তিনি বেশিরভাগ সময় কলকাতায় থাকেন। আর ২০১৩ সালের পর থেকে তিনি নিজে হাওড়ার বাসিন্দা এবং ভোটার। কলকাতায় বড় খেলা না থাকলে তিনি হাওড়া ছেড়ে যান না বলে দাবি করেন প্রসূনবাবু। 
  
আরও পড়ুন: Lok Sabha Election 2024: ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ির ভোটারদের জন্য বড় ঘোষণা কমিশনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget