এক্সপ্লোর

Joynagar Loksabha Election Result: জয়নগরে জয়ের ধারা অব্যাহত তৃণমূলের, বিপুল ভোটে আবারও জয়ী প্রতিমা

Pratima Mondal: এবারে সপ্তম দফায় ভোটগ্রহণ ছিল জয়নগরে।

জয়নগর: লোকসভা নির্বাচনে জয়নগরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল (Pratima Mondal)। ৮ লক্ষ ৯৪ হাজার ৩১২ ভোট পেয়েছেন তিনি। বিজেপি-র অশোক কাণ্ডারীকে ৪ লক্ষ ৭০ হাজার ২১৯ভোটে পরাজিত করেছেন তিনি।  ভোটপ্রাপ্তির নিরিখে অশোক রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন AISF-এর মেঘনাথ হালদার। তিনি ৬৫ হাজার ৩৭২ ভোট পেয়েছেন। (Jaynagar Loksabha Election Result)

এবারে সপ্তম দফায় ভোটগ্রহণ ছিল জয়নগরে। সেই ভোটগ্রহণ ঘিরে ব্যাপক অশান্তি ছড়ায়। তৃণমূল এবং বিজেপি-র মধ্যে সংঘর্ষ বাধে জয়নগরে। কোথাও মাথা ফাটে কারও, কারও হাত ভেঙেছে বলেও অভিযোগ সামনে আসে। দুই দলেরই বেশ কয়েক জন আহত হন বলে খবর আসে। নির্বাচন কমিশন যদিও ভেট শান্তিপূর্ণ হয়েছে বলে জানায়। এবারে জয়নগরে দফায় দফায় প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় অশান্তির খবর সামনে এলেও, শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। সেখানে ভোটদানেও ব্যাপক উৎসাহ চোখে পড়েছিল। 

এদিন গণনা শুরুর পর থেকেই সেখানে এগিয় ছিল তৃণমূল। সেখানে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় বিজেপি। গেরুয়া শিবিরের থেকেও পিছিয়ে যায় আরএসপি। ফলে প্রতিমার জয় একরকম নিশ্চিত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।

জয়নগর লোকসভা কেন্দ্রটি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত হলেও, কলকাতা মেট্রোপলিটন এলাকার মধ্যেই অবস্থিত। ১৯৬২ সালে তৃতীয় লোকসভা নির্বাচনের সময় এই লোকসভা কেন্দ্রের প্রতিষ্ঠা। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সেখানকার সাংসদ ছিলেন কংগ্রেসের পরেশনাথ কয়াল। ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত SUCI-এর দখলে ছিল জয়নগর কেন্দ্র। ১৯৭১ থেকে ১৯৭৭ এবং ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত জয়নগর যথাক্রমে কংগ্রেস এবং জনতা দলের দখলে ছিল।

আরও পড়ুন: Barrackpore Loksabha Election Result 2024: জয় শ্রীরাম - জয় বাংলায় চরম উত্তেজনা ব্যারাকপুরে, ঘাটালে ক্ষুব্ধ হিরণ, ভাঙড়ে বোমা

১৯৮০ থেকে ২০০৯, প্রায় তিন দশক জয়নগর কেন্দ্রে একচ্ছত্র আধিপত্য ছিল RSP-র। টানা আট বার জয়নগর থেকে সাংসদ নির্বাচিত হন RSP-র সনৎকুমার মণ্ডল। ২০০৯ সালে সেখানে জয়ী হন SUCI-এর তরুণ মণ্ডল। 

২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়নগরে খাতা খোলে তৃণমূল। তাদের প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী হন জয়নগরে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও জোড়াফুল শিবিরের হয়ে আসনটি ধরে রাখেন প্রতিমা। প্রথম বার ১ লক্ষের বেশি ভোটে জয়ী হন প্রতিমা। দ্বিতীয় বার জয়ী হন ৩ লক্ষের বেশি ভোটে। এবারেও প্রতিমার উপরই ভরসা রেখেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget