এক্সপ্লোর

Karnataka Assembly Election 2023: গতবারের চেয়ে অনেকটাই কম ভোটদানের হার! মসনদে কে? জবাব ১৩মে

Karnataka Election Result:শেষ খবর পাওয়া পর্যন্ত, নির্বাচন কমিশন জানিয়েছে এই বার রাজ্যে ভোটদানের হার ৬৫.৭০ শতাংশ।

বেঙ্গালুরু: একদিনেই গোটা রাজ্যে ভোট মিটল কর্নাটকে। অশান্তির তেমন কোনও খবর নেই। দক্ষিণের এই রাজ্যে রয়েছে ২২৪ আসনের বিধানসভা। ১০ মে, বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটদান। সন্ধে ৬টায় শেষ হয়েছে। সূত্রের খবর, মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে ভোটপ্রক্রিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নির্বাচন কমিশন জানিয়েছে এই বার রাজ্যে ভোটদানের হার ৬৫.৭০ শতাংশ। এর আগের বিধানসভা নির্বাচনে, অর্থাৎ ২০১৮ সালের ভোটে ভোটদানের হার ছিল ৭২ শতাংশ। 

শুরুটা ধীরেই হয়েছিল। তারপর ধীরে ধীরে ভোটকেন্দ্রে ভিড় জমতে দেখা যায়। নির্বাচন কমিশন জানিয়েছে, কর্নাটকে সবচেয়ে বেশি ভোট পড়েছে চিকাবল্লাপুর জেলায়। ওই জেলায় ভোটদানের হার ৭৬.৬৪ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বৃহৎ বেঙ্গালুরু দক্ষিণে। সেখানে ভোটদানের হার ৪৮.৬৩ শতাংশ। বিকেল পাঁচটা পর্যন্ত বেঙ্গালুরু গ্রামীনে ভোট পড়েছে ৭৬.১০ শতাংশ। বাগালকোটে ভোট পড়েছে ৭০.০৪ শতাংশ। বেঙ্গালুরু-শহরে ভোটদানের হার অনেকটাই কম। ৫২,১৯ শতাংশ। বিকেলের পাঁচটা পর্যন্ত BBMP (Central) এবং BBMP (North)-এ ভোটদানের হার যথাক্রমে ৫০.১০ শতাংশ এবং ৫০.০২ শতাংশ। সকাল থেকেই এই এলাকাগুলিতে ভোটদানের হার বেশকিছুটা কম ছিল। BBMP (Central)-এ দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ছিল ২৯.৪১ শতাংশ। BBMP (North)-এর ক্ষেত্রে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ২৯.৯০ শতাংশ।

দুপুর ১টা পর্যন্ত BBMP (South)-এ ভোটদানের হার ছিল ৩০.৬৮ শতাংশ। বাগালকোটে সেই হার ছিল ৪০.৮৭ শতাংশ। বেঙ্গালুরু গ্রামীনে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪০.১৬ শতাংশ, বেঙ্গালুরু নগরে ৩১.৫৪ শতাংশ, বেলগাঁও ৩৭.৪৮ শতাংশ, বেল্লারি ৩৯.৭৪ শতাংশ ছিল।

হেভিওয়েট ভোটার:
এদিন ভোটে একাধিক হেভিওয়েট ভোটার ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং ডিভি সদানন্দ গৌড়া। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, জগদীশ শেট্টার। এখানে ভোট দিয়েছেন নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তি।  

ভোটের পরে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ার দাবি, এবারেও বিজেপি বিপুল আসনে জিতে কর্নাটকের মসনদে বসবে। 

মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে কর্নাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দু-একটা হিংসার ঘটনার অভিযোগ উঠেছে। এই বারের ভোটে একেবারে নবীন ভোটার ও প্রবীণ ভোটার দুই বয়সের লোকজনকেই দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget