এক্সপ্লোর

Kolkata Municipal Election 2021: পুরভোটে ২৩ হাজার পুলিশ মোতায়েন কলকাতায়

KMC Election 2021: গতকাল, শুক্রবার সন্ধে থেকেই নাকা তল্লাশি শুরু হয়েছে। নাকা তল্লাশির (Naka Checking) জন্য ৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় পুলিশ পিকেট (Police Picket) থাকবে।

কলকাতা: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ (Police)। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। এছাড়াও, ভোটের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার (Assistant Commissioner) থাকবেন ৭১ জন।

গতকাল, শুক্রবার সন্ধে থেকেই নাকা তল্লাশি শুরু হয়েছে। নাকা তল্লাশির (Naka Checking) জন্য ৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় পুলিশ পিকেট (Police Picket) থাকবে। জলপথেও রিভার পেট্রোলিং থাকবে ৬টি জায়গায়। এছাড়া, আরএফএস ও আরটি মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকবে ৭২টি। এইচআরএফএস থাকবে ৩৫টি। শহরজুড়ে ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম (Special Quick Response Team) থাকবে। 

রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী, শুক্রবার সন্ধে থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিস। কোনও ধরনের জমায়েত হলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করবে পুলিশ। শহরে নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল ও লজগুলিতে কড়া নজরদারি চালাবে পুলিশ। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বাইক র‍্যালি। বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

কলকাতার অন্যতম গেটওয়ে হাওড়া ব্রিজ (Howrah Bridge)। পুরভোটের আগে বহিরাগতদের প্রবেশ আটকাতে গাড়ি থামিয়ে তল্লাশি কলকাতা (Kolkata Police) ও হাওড়া পুলিশের (Howrah Police)। চিংড়িঘাটা (Chingraghata) এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) ও কলকাতা পুলিশের। বাইক থামিয়ে পরীক্ষা করা হচ্ছে নথি। নিউ মার্কেট (New Market) এলাকার বিভিন্ন হোটেলে পুলিশের তল্লাশি অভিযান। বহিরাগতরা আশ্রয় নিয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। বড় রাস্তার পাশাপাশি অলিগলিতেও চলছে পুলিশের নজরদারি। বিধাননগর ও কলকাতার সীমানা এলাকায় বিভিন্ন রাস্তায় নাকা তল্লাশি। বাইক আরোহী ও পথচলতি মানুষকে থামিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের।

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: পুরভোটের আগে কলকাতায় বোমাবাজির অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget