এক্সপ্লোর

Kunar Hembram: মোদির সফরের মধ্যেই তৃণমূলে কুনার, অভিষেকের হাত ধরে জোড়াফুলে যোগদান

Abhishek Banerjee: মোদির সফর চলাকালীন জোড়াফুল শিবিরে যোগ দিলেন। 

ঝাড়গ্রাম: লোকসভা নির্বাচনের প্রচারে আবারও বঙ্গসফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মোদি রাজ্যে থাকাকালীনই বিজেপি-র পুরনো সৈনিক যোগ দিলেন তৃণমূলে। জঙ্গলমহলে মোদির সভা চলাকালীনই নয়াগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিলেন কুনার হেমব্রম (Kunar Hembram)। লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে গত মার্চ মাসেই বিজেপি ছেড়েছিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার। মোদির সফর চলাকালীন এবার জোড়াফুল শিবিরে যোগ দিলেন। 

ঝাড়গ্রামের নয়াগ্রামে রবিবার কালীপদ সরেনের সমর্থনে প্রচার করতে যান অভিষেক। আর সেই মঞ্চেই অভিষেকের হাত থেকে জোড়াফুল পতাকা হাতে তুলে নিন কুনার। আগেই যদিও বিজেপি ছেড়েছিলেন কুনার, কিন্তু তিনি তৃণমূলে যোগ দেওয়ায় জোর ধাক্কা খেল বিজেপি। কারণ কুনার জানিয়েছেন, বিজেপি আদিবাসী বিরোধী। আদিবাসীদের জন্য় একটুও ভাবিত নয় তারা। 

শুধু তাই নয়, তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কুনার জানান, আদিবাসীদের বিরোধিতা করে বিজেপি। তারা যে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চলেছে, তাতে আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন কুনারকে দলে স্বাগত জানান অভিষেক। আগামী দিনে তৃণমূলে কোন ভূমিকায় দেখা যাবে কুনারকে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 

আরও পড়ুন: Narendra Modi: 'এমন সাজা দিতে হবে, যাতে সাধুদের অপমানের সাহস না পায়', মমতাকে পাল্টা বার্তা মোদির

আগামী ২৫ মে ভোটগ্রহণ ঝাড়গ্রামে, তার আগে কুনারের তৃণমূলে যোগদান ঘিরে জেলা বিজেপি-তে যথেষ্টই অস্বস্তি তৈরি হয়েছে। কিন্তু রাজ্যের নেতৃত্ব বিষয়টিকে আমল দিতে নারাজ। তাই রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "বিজেপি একটি সংগঠিত রাজনৈতিক দল। দল থেকে একজন চলে যাওয়ার অর্থ একটাই ভোট কমে যাওয়া। বিজেপি কোনও ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে আজকাল। এতে ফলাফলে কোনও প্রভাব পড়বে না, জঙ্গলমহলের সবক'টি আসনেই এবার বিজেপি জিতবে।"

ঝাড়গ্রামে এবার প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি। এর পরই বিজেপি ছাড়েন কুনার। টিকিট না পেয়েই কি এই পথে এগোলেন তিনি? শমীকের জবাব, "ওঁর ব্যক্তিগত বিষয় পুরোটাই। টিকিট পেতেই হবে এমন দস্তখত দিয়ে কাউকে দলে যোগ দেওয়ানো হয় না। দল এমন কিছু বলে না, কেউ এমন শর্ত দিয়েও যোগ দেন না দলে। দলের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত।"

সবিস্তার আসছে 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget