এক্সপ্লোর

Left Congress Brigade Rally: সঞ্চালনায় বাদশা, ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম

একেবারে দক্ষ সঞ্চালকের মতো সেই দায়িত্বও পালন করলেন বামপন্থী অভিনেতা। মাঝেমধ্যে রাখলেন ক্ষুরধার ভাষণও। বললেন, লড়াইতে ছিলাম, আছি থাকব।

অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্ত, কলকাতা: বাম-কংগ্রেসের প্রথম ব্রিগেড। সেই ব্রিগেডেই ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম। সঞ্চালনার দায়িত্ব তুলে দেওয়া হল বাদশা মৈত্রকে। ঝাঁঝালো বক্তৃতায় মঞ্চ কাঁপালেন ঐশী ঘোষ, দীপ্সিতা ধররা।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু  বললেন,এরপরের যে বক্তারা আসবেন, তাঁদের নাম ঘোষণা করবে বাদশা মৈত্র।এইভাবেই প্রবীণের হাত থেকে নবীনের হাতে তুলে দেওয়া হল দায়িত্ব!এভাবেই রবিবারের ব্রিগেডের সভামঞ্চ দাপিয়ে বেরালো সিপিএমের তরুণ বিগ্রেড!অনেকটা ছকভাঙা ছবি!

অতীতে বিমান বসু-মহম্মদ সেলিমদের মূলত দেখা যেত সঞ্চালকের ভূমিকায়।এদিন সেই বিমান বসুই সঞ্চালনার দায়িত্বভার তুলে দিলেন বাদশা মৈত্রের হাতে। একেবারে দক্ষ সঞ্চালকের মতো সেই দায়িত্বও পালন করলেন বামপন্থী অভিনেতা। মাঝেমধ্যে রাখলেন ক্ষুরধার ভাষণও। বললেন, লড়াইতে ছিলাম, আছি থাকব।

নবান্ন অভিযানের ডাক দিয়ে নিজেদের শক্তি দেখিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন। পুলিশের লাঠির আঘাতে আহত ৩১ বছরের মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয়।সেদিনের মতো রবিবারও ব্রিগেড মঞ্চে দেখা গেল তরুণদের ভিড়।

উপস্থিত ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। উপস্থিত ছিলেন আরেক ছাত্র নেত্রী দীপ্সিতা ধরও। মাঝেমধ্যে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে, তাঁরাও ঝাঁঝালো ভঙ্গীতে নিজেদের সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন!জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ বললেন, সুনিশ্চিত করতে হবে যাতে বাংলার যুব, ছাত্ররা মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক  দীপ্সিতা ধর বললেন, ২০২১-র ভোটে তৃণূলকে হারিয়ে মইদুল ইসলামের মৃত্যুর শোধ আমরা নেব।

টুম্পা সোনা গানের প্যারোডিতেও ব্রিগেড চলোর ডাক দেওয়া হয়েছিল। যে গান তরুণদের আকর্ষণ তো করেইছে, এমনকি সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও সে প্যারোডি ট্যুইটারে পোস্ট করেছিলেন।

এদিনও ব্রিগেডমুখী অনেক গাড়িতেও দাপিয়ে বেজেছে এই প্যারোডি।তরুণদের উপস্থিতির পাশাপাশি এদিন বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের মঞ্চে থেকে নজর কেড়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী।উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়রাও।

তরুণ মজুমদার বলেছেন, ১০ বছর ধরে শুধু সাম্প্রদায়িকতা, দাম্ভিকতা দেখেছি। এসব দেখে তো বড় হইনি। একটা আদর্শ নিয়ে বড় হয়েছি, সেই আদর্শের টানেই যাচ্ছি।

বাম-কংগ্রেসের এদিনের ব্রিগেড সমাবেশের, বহুবছর আগে ব্রিগেড কাঁপিয়েছিলেন একজন তরুণ নেত্রী...তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের প্রতীকি ‘মৃত্যু ঘণ্টা’ বাজিয়েছিলেন তিনি!!

এবার বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের মঞ্চেও ধরা পড়ল তরুণদের প্রাধান্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget