এক্সপ্লোর

Kolkata Brigade Rally: যেখানেই বামেরা প্রার্থী দেবে, সেখানেই রক্ত দিয়ে জেতাব, ঘোষণা আব্বাসের

ব্রিগেড সমাবেশে ঝাঁঝালো বক্তব্য রাখলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি।

কলকাতা: ব্রিগেড সমাবেশে ঝাঁঝালো বক্তব্য রাখলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। তিনি বলেন, ‘বামেরা আমাদের দাবি অনুযায়ী আসন ছেড়েছেন। আগামী দিন বিজেপি ও বিজেপিরই টিম মমতাকে উৎখাত করব। আগামী নির্বাচনে মমতাকে শূন্য করে ছাড়ব। যেখানেই বামেরা প্রার্থী দেবে, সেখানেই রক্ত দিয়ে জেতাব। যদি এই সমঝোতা আরও এক সপ্তাহ আগে হত, তাহলে দ্বিগুণ মানুষের জমায়েত করতাম। কারণ বাংলার মানুষ মমতার সরকারের উপর ক্ষিপ্ত।’

ভোটের আগে জোটের ব্রিগেড! জোটের মঞ্চ। একসঙ্গে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন নেতারা। লাল আর তেরঙ্গা ঝাণ্ডার স্রোত। সমর্থকদের উচ্ছ্বাস!

আরও একটা বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে ব্রিগেড সমাবেশে শক্তি দেখাল বাম-কংগ্রেস আর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট! সেই মঞ্চে কার্যত মধ্যমণি হয়ে উঠলেন আব্বাস সিদ্দিকি ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। অতীতে বড় নেতারা যখন ব্রিগেডে পৌঁছতেন, তখন তুমুল উল্লাসে তাঁকে স্বাগত জানাতেন সমর্থকরা। এদিন কার্যত সেই দৃশ্যের পুনরাবৃত্তি হল আব্বাসের উপস্থিতিতে।

আব্বাস বলেছেন, ‘বিজেপি ও তৃণমূলকে উৎখাত করব। মমতা মানুষের অধিকার হরণ করেছে। নির্বাচনে বুঝিয়ে দেব। সবাই এখন ভয়ে রয়েছে। মমতাকে শূন্য করে দেব। এ বাংলায় যখনই কালো হাত পড়েছে, তখনই কালো হাত ভাঙা হয়েছে। আমাদের শপথ বিজেপির কালো হাত ভাঙতে হবে।‘

https://bengali.abplive.com/news/aaj-focus-e/kolkata-brigade-rally-live-updates-west-bengal-election-2021-left-congress-brigade-maidan-meeting-latest-political-news-updates-803661

যদিও আব্বাসের হুঙ্কারকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কিংবা বিজেপি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন, ‘এত রক্ত দেওয়ার দরকার নেই। বাংলায় মমতার সরকার সুষ্ঠুভাবে চলছে, ওরা যা বলল, তা মানুষের বক্তব্য নয়।‘ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের গলাতেও কার্যত একই সুর।

আব্বাস সিদ্দিকি এদিন ব্রিগেডের সভা থেকে আরও বলেন, ‘বাংলার মানুষ মমতা সরকারের দুর্নীতির ওপর ক্ষিপ্ত। আমরা বাংলা দখল করব, গণতন্ত্র বাঁচাব, বেকারদের কাজ দেব, সবার পেটে ভাত দেব, সবার জন্য শিক্ষা-স্বাস্থ্যর ব্যবস্থা হবে।‘ সেই বক্তব্যকেও নস্যাৎ করেছেন ফিরহাদ। তিনি পাল্টা বলেছেন, ‘পাগলে কী না বলে, ছাগলে কী না খায়, ওর কথার মূল্য নেই।‘

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget