এক্সপ্লোর

Left Front Youth Protest: যে যাওয়ার সে চলেই গেছে, সংসারটা যেন ভালভাবে চলে, চাকরি নেব, বলছেন মইদুলের স্ত্রী

Maidul Islam Midda death news: ওরা যদি চায়, ওর পরিবারের সাহায্যের জন্য তৈরি আছে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তুহিন অধিকারী, বিটন চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা ও বাঁকুড়া: বামেদের নবান্ন অভিযানের দিন পুলিশের লাঠির ঘায়ে আহত হওয়া ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্যার পরিবার চাইলে একজনকে চাকরি দেওয়া হবে। আজ নবান্নে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার কোতুলপুরের গোপীনাথপুর অঞ্চল ডিওয়াইএফআই-এর ইউনিট সেক্রেটারি মইদুল ছিলেন পেশায় অটোচালক। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী আর ছোট্ট দুই মেয়ে। মা মরা ১২ বছরের ভাগ্নিকেও মানুষ করছিলেন তিনি। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য শেষ। এখন কীভাবে চলবে সংসার? দিশাহীন পরিবার। মইদুলের স্ত্রী বলছেন, ‘চাকরি নেব। তিনটে মেয়ে। মেয়েদের পড়াশোনা আছে। আর আমি, বিধবা শাশুড়ি আছে। সংসার যেন ভালভাবে চলে। যেন বড় চাকরি দেয়। যেন খেতে-পরতে পারি। যে যাওয়ার সে চলেই গেছে। সংসারটা যেন ভালভাবে চলে। আমি চাকরি নেব। তবে কম পয়সার চাকরি নেব না।’

মইদুলের স্ত্রী আরও জানিয়েছেন, ‘ও কলকাতার নার্সিংহোমে ভর্তি, এটা আমাদের জানানো হয়েছিল। কিন্তু কোন নার্সিংহোমে ছিল, সেটা জানি না।’

মা তহমিনা বিবি কাঁদতে কাঁদতে বলেছেন, ‘গতকাল আমার জামাই ফোন করে বলে, দাদা আর নেই। পুলিশ মেরে দিয়েছে। একটা হাসপাতালে দিয়েছিল, সেখানে চিকিৎসা হয়নি। ছেলে একমাত্র রোজগেরে, এখন কীভাবে সংসার চলবে? সরকারি সাহায্য না মিললে পথে বসতে হবে।’

২০১৩-র পর ২০২১-এর কলকাতা। ৮ বছর পর এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর স্মৃতি উসকে দিল বাঁকুড়ার কোতুলপুরের ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্যা ওরফে ফরিদের মর্মান্তিক পরিণতি। আবারও কাঠগড়ায় কলকাতা পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজপথ। সব রাগ গিয়ে পড়ে এক পুলিশ অফিসারের উপর। প্রথমে পিছন থেকে মাথায় চাঁটি, খুলে যায় হেলমেট। কোনওক্রমে পালানোর চেষ্টা করেন ওই পুলিশ অফিসার। ততক্ষণে ছিঁড়ে গেছে তাঁর জামা। মারমুখী ডিওয়াইএফআই-এসএফআই কর্মীদের হাত থেকে কোনওক্রমে পুলিশ অফিসারকে ভিড়ের মধ্যে থেকে আগলে বের করে নিয়ে যান এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর দাবি, ‘শহিদদের নিয়ে পুলিশ উল্টোপাল্টা কথা বলছিল। আমরা না থাকলে আরও কিছু হত।’

অন্যদিকে, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের বক্তব্য, ‘তালতলা থানার একজন এএসআই-কে নিগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নবান্ন অভিযানে পুলিশের বেধড়ক লাঠিপেটা ও ডিওয়াইএফআই নেতার মৃত্যু নিয়ে উত্তাল রাজনীতি। 

২০১৩ সালের ২ এপ্রিল ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আইন অমান্য আন্দোলনে গিয়ে মৃত্যু হয় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের। সেবারও কাঠগড়ায় তোলা হয় পুলিশকে। আরও একটি মৃত্যু। অকুলপাথারে পরিবার। এর দায় কি কেউ নেবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget