এক্সপ্লোর

24x7 Citizen Helpline : 'ভয়মুক্ত' নির্বাচনের জন্য লোকভবন থেকে চালু এই বিশেষ সুবিধা! পাবেন ১০-মে পর্যন্ত

WB Assembly Election: বঙ্গ-ভোটে সাধারণ নাগরিকদের সাহায্য পৌঁছে দিতে নয়া পরিষেবা চালু রাজ্যপাল আরএন রবির। আগামী ১০ মে পর্যন্ত পাবেন এই পরিষেবা।

কলকাতা : রাজ্যে প্রথম দফার ভোট শেষ হয়েছে ২৩ এপ্রিল। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্ত হলেও, ভোট হয়েছে শান্তিপূর্ণ। এবার ফের অবাধ ও অশান্তিহীন দ্বিতীয় দফার ভোট করাতে ময়দানে নেমে পড়েছে নির্বাচন কমিশন থেকে লোকভবন। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কারণ, ভোট ২৯ এপ্রিল। হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর এই দফার ভোটের ঠিক আগেই সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল লোকভবন। চালু হয়ে গেল ২৪x৭ হেল্পলাইন নম্বর। 

প্রথম দফার বিধানসভা ভোটের আগেই লোক ভবনে হেল্পলাইন নম্বর চালু করেছিলেন রাজ্যপাল। এবার দ্বিতীয় দফার জন্যও এক ব্যবস্থা নিল লোকভবন। অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে বড় পদক্ষেপ নিলেন খোদ রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের জন্য ২৪x৭ হেল্পলাইন নম্বর চালু করলেন তিনি। 

বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ?

সোমবার লোকভবনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, আগামী ১০ মে পর্যন্ত, পশ্চিমবঙ্গের নাগরিকদের যে কোনও সমস্যায় সরাসরি সহায়তা পৌঁছে দিতে একটি ২৪x৭ হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। এই নম্বরের মাধ্যমে যে কোনও ভোটার বা নাগরিক তাঁর অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। প্রতিটি অভিযোগের গোপনীয়তা বজায় রেখে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে পদক্ষেপও নেওয়া হবে। পাশাপাশি, প্রয়োজনে সমস্যা দ্রুত সমাধানের চেষ্টাও করা হবে। এই হেল্পলাইনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৪x৭ নাগরিক হেল্পলাইন নম্বর ও Gmail ID -

অবাধ, সুষ্ঠ ও ভয়মুক্ত বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে, মানুষের সহায়তার উদ্দেশ্যে লোক ভবন, ২৪x৭ নাগরিক হেল্পলাইন নম্বর ১০ মে পর্যন্ত চালু থাকল। কোন কোন নম্বরে যোগাযোগ করবেন দেখে নিন। 

হেল্পলাইন: ০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৫, ০৩৩-২২০০-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩-২২০০-১০২৯, ০৩৩-২২০০-১০৩২ এবং ০৩৩-২২০০-১০৩৬

ইমেল: lokbhavanbengalhelpline@gmail.com

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোটপরবর্তী হিংসার একাধিক ঘটনার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। প্রথম দফার ভোটের আগে কয়েকজন জনপ্রতিনিধি রাজ্যপালের কাছে এসে ভোটের আগে ও ভোট পরবর্তী হিংসা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বহু পরিবারের মানুষকে খুন হতে হয়েছে এবং ভোটারদের জোর করে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। এই ধরণের বহু ঘটনা রাজ্যপালের সামনে এনেছিলেন তাঁরা। এই সব বিষয় মাথায় রেখেই এ বারের ভোট মেটার পরেও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল। তাই চালু করলেন ২৪x৭ নাগরিক হেল্পলাইন পরিষেবা।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget