এক্সপ্লোর

কেন্দ্রে ফের মোদী সরকার, অভিনন্দন বলিউডের

সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তায় জয়ী দলকে বলি তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।

মুম্বই: আশা ভোঁসলে থেকে একতা কপূর, ধর্মেন্দ্র থেকে রজনীকান্ত- লোকসভা ভোটে ক্লিন সুইপ করার জন্য বিজেপিকে অভিনন্দন জানাল বলিউড। সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তায় জয়ী দলকে বলি তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন হেমা মালিনী, সানি দেওল, উর্মিলা মাতন্ডকর, শত্রুঘ্ন সিনহা ও প্রকাশ রাজের মত তারকারা। হেমা মথুরা থেকে জিতেছেন, গুরুদাসপুর থেকে অনায়াসে জিতেছেন সানিও। উর্মিলা অবশ্য পিছিয়ে ছিলেন উত্তর মুম্বইতে। বিজেপির এক সময়ের দাপুটে নেতা ও অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী থাকা শত্রুঘ্ন সিনহা দল ছেড়ে কংগ্রেসে গিয়েছিলেন। তিনিও হেরেছেন পটনা সাহিব থেকে। হেরেছেন নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচক, নির্দল হিসেবে ভোটে দাঁড়ানো দক্ষিণী তারকা প্রকাশ রাজও। ছেলে সানি প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সংসদে যাওয়ার রাস্তা সাফ করায় বেজায় খুশি ধর্মেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সানির একটি ছবি শেয়ার করে টুইটারে তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি। ধর্মেন্দ্র একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী হেমা মালিনীকে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, রাজনীতিতে আসছেন রজনীকান্ত। তিনিও টুইট করে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শুভেচ্ছা। প্রয়োজক একতা কপূর আবার পোস্ট করেছেন তাঁর ছোট্ট ছেলে রবির ছবি। বসে বসে টিভিতে অমেঠির ফল দেখছে সে, যেখান থেকে রাহুল গাঁধীর বিরুদ্ধে লড়ছেন একতার দীর্ঘদিনের বন্ধু স্মৃতি ইরানি। একতা লিখেছেন, সবাই অমেঠির দিকে তাকিয়ে, আমরা মাসির জয় প্রার্থনা করছি। রীতেশ দেশমুখের বাবা, প্রয়াত কংগ্রেস নেতা বিলাসরাও দেশমুখকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের একটি মন্তব্যে যথেষ্ট চটেছিলেন রীতেশ। এবার কিন্তু সব তিক্ততা ঝেড়ে ফেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। একইভাবে টুইট করে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন পরিচালক শেখর কপূরও। পরিচালক হনশল মেহতা ঘোষিত মোদী বিরোধীদের একজন। তিনি টুইট করেছেন, পরিস্থিতি যে বদলে গিয়েছে, তা আমাদের বুঝতে হবে। দেশ এখন শক্তিশালী সরকার চায়।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget