এক্সপ্লোর

‘নরেন্দ্র মোদির সরকার ধ্বংসাত্মক, ভয়াবহ’, ‘বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হোক’, সিংহগর্জন মনমোহনের

“একজন মানুষ কখনই ১৩০ কোটি মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না। ভারত এমন একনায়কতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকারকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়াই উচিত”

নয়াদিল্লি: রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদব কিংবা অরবিন্দ কেজরিবাল নন, এবার নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তাঁরই পূর্বসরী। ভারতীয় রাজনীতিকরা যাঁকে সময়ে অসময়ে ‘মৌনিবাবা’ বলে দাগিয়ে দিয়েছেন সেই মনমহোন সিংহ-ই এবার গর্জে উঠলেন। সম্প্রতি পিটিআই-কে দেওয়া এক সাক্ষাত্কারে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কার্যত খড়্গহস্ত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। ৫ বছরের মোদি সরকারের বিরুদ্ধে মনমহোন সিংহ ব্যবহার করেছেন ‘ভয়াবহ’, ‘ধ্বংসাত্মক’-এর মতো শব্দবন্ধ। তাঁর কথায়, ভারতের কৃষক, যুবক, ব্যবসায়ী এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিগত ৫ বছর ধরে চলা নরেন্দ্র মোদির সরকার ছিল সবথেকে বেশি ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’।

অতীতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি। টুজি স্পেকট্রাম, কয়লা বণ্টন, কোলগেট সহ আরও একাধিক কেলেঙ্কারির অভিযোগ তুলে মনমোহন সিংহর বিরুদ্ধে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে তারও জবাব দিলেন মনমোহন। প্রত্যাঘাত করে প্রাক্তন প্রধানমন্ত্রীর পাল্টা আক্রমণ, নরেন্দ্র মোদির সরকার দুর্নীতি পরায়ণ। নোটবন্দিকে হাতিয়ার করে মনমোহন বলেন, “নোটবন্দিই দেশের সবথেকে বড় কেলেঙ্কারি”। এখানেই শেষ নয়। মোদি জমানায় দেশের পররাষ্ট্রনীতি নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন তিনি।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইদানিংকালের সম্পর্কের কথা টেনে মনমোহন সিংহ বলেন, মোদির পাকিস্তান নীতি একেবারে ‘অযত্নে সজ্জিত’ এবং ‘বিশৃঙ্খলায় ভরা’। ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি নাশকতার ঘটনা-কে ‘গোয়েন্দা ব্যর্থতা’ বলেও দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে মনমোহন সিংহ বলেন, “এটা দুঃখজনক, দেশের সেনা জওয়ানদের প্রাণ গেল, প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠক না ডেকে জিম করবেটের জাতীয় উদ্যানে ছবি শ্যুট করলেন”।

মনমোহন সিংহ প্রত্যয়ী, এবার দেশ এই সরকারকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মনস্থির করে ফেলেছে। তাঁর বক্তব্য, “একজন মানুষ কখনই ১৩০ কোটি মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না। ভারত এমন একনায়কতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকারকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়াই উচিত”।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget