এক্সপ্লোর

আগে ছেলে পরে মা, চলতি সপ্তাহেই ২৪ ঘণ্টার ব্যবধানে মনোনয়ন পেশ করবেন রাহুল-সনিয়া

বৃহস্পতিবারই কেরলের ওয়েইনাড় কেন্দ্রে মনোনয়ন জমা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সপ্তাহও কাটেনি, শোনা যাচ্ছে আগামী বুধবারই উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন তিনি।

অমেঠি: বৃহস্পতিবারই কেরলের ওয়েইনাড় কেন্দ্রে মনোনয়ন জমা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। সপ্তাহও কাটেনি, শোনা যাচ্ছে আগামী বুধবারই উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্রে মনোনয়ন পেশ করবেন তিনি। সূত্রের খবর, ওই দিন তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন প্রাক্তন সভানেত্রী তথা ইউপিএ-চেয়ারপার্সন সনিয়া গাঁধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢড়াও।

উত্তরপ্রদেশেরই এক কংগ্রেস নেতা পিটিআই-কে জানিয়েছেন, ১০ তারিখ মনোনয়ন পেশের পরই একটি রোড-শো করবেন রাহুল। সেখানে ওইয়েনাড়ের মতো অমেঠিতেও থাকবেন প্রিয়ঙ্কা। গৌরিগঞ্জের ওই রোড-শো-এ সামিল হতে পারেন রাহুল জননী সনিয়াও। এমনও শোনা যাচ্ছে ছেলের মনোয়ন জমা দেওয়ার পরদিনই মনোনয় জমা করতে চলেছেন সনিয়া গাঁধীও। ১১ এপ্রিল, দেশে যখন প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ঠিক সে দিনই রায়বরেলি কেন্দ্রে নিজের মনোনয়ন জমা করবেন তিনি।

উল্লেখ্য, রায়বরেলি ও অমেঠি-এই দুই কেন্দ্র থেকে অতীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধী। সেই পরম্পরা ধরে রেখেই রায়বরেলি কেন্দ্র থেকে প্রার্থী হন সনিয়া। ১৯৯৯ থেকে টানা দুই দশক এই কেন্দ্র থেকেই সাংসদ নির্বাচিত হয়েছেন ইন্দিরার পুত্রবধূ। উল্লেখ্য, ১৯৭৭ সালে এই কেন্দ্রেই পরাজিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। সেবার ৫৬ শতাংশের উপরে ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন জনতা দলের নেতা রাজ নারায়ণ।

অন্যদিকে অমেঠি কেন্দ্র বরাবরই কংগ্রেস গড় হিসেবে পরিচিত। ১৯৭৭ ও ১৯৯৮ সালের নির্বাচন ছাড়া এই কেন্দ্রে হারতে হয়নি কংগ্রেসকে। ১৯৬৭ সালের পর থেকে এই লোকসভা কেন্দ্রে স্রেফ একবার জিতেছিল ভারতীয় জনতা পার্টি (১৯৯৮)। পরে সনিয়া গাঁধী ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অমেঠি পুনরুদ্ধার করেন। অতীতে জরুরি ব্যবস্থা পরবর্তী সময়ে ৭৭-এর নির্বাচনে অমেঠি থেকে পরাজিত হয়েছিলেন রাজীব। প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে এই কেন্দ্রে প্রার্থী হন রাজীব পুত্র রাহুল। এরপর টানা তিনবার (২০০৪, ২০০৯, ২০১৪) অমেঠি থেকেই জয়ী হয়েছেন তিনি। ভোটের মার্জিন কমলেও গত লোকসভা ভোটেও রাহুল গাঁধী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। হেরেছেন বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানি।

সপ্তদশ লোকসভাতেও অমেঠিতে রাহুল বনাম স্মৃতির লড়াই। এই নির্বাচনে অমেঠির সঙ্গেই কেরলের ওয়েইনাড় থেকেও প্রার্থী রাহুল। বিজেপির কটাক্ষ, হার নিশ্চিত বলেই  ওয়েইনাড় থেকেও প্রার্থী হয়েছেন কংগ্রেস সভাপতি। যদিও কংগ্রেসের দাবি, দক্ষিণের সঙ্গে উত্তরের মেলবন্ধন ঘটাতেই কেরল থেকেও প্রার্থী হয়েছেন রাহুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget