এক্সপ্লোর

মোদি-শাহ জুটিকে রুখতে ‘ধর্মনিরপেক্ষ মহাগঠবন্ধন’কে সমর্থন, কং-আপ সমঝোতা না হওয়ায় রাহুলকেই দুষলেন কেজরিবাল

তিনি বলেন, শাহ-মোদি জুটিকে থামাতে আমরা সব কিছু করব। মহাজোটের সরকারকে সমর্থন করব। দেশ, সংবিধান বাঁচানোর জন্যই ২০১৯-এর নির্বাচন। সবার আগে আমরা ভারতীয়, তারপর হিন্দু বা মুসলিম। আমাদের ঐক্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। একমাত্র ধর্ম ও জাতপাতের লাইনে আমাদের বিভাজন না হলেই দেশ বাঁচানো সম্ভব।

নয়াদিল্লি: নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটির কেন্দ্রে ক্ষমতায় আসা ঠেকাতে তাঁরা যা যা প্রয়োজন, সব করবেন বলে জানালেন অরবিন্দ কেজরিবাল। সাধারণ নির্বাচনের পর তাঁরা ‘ধর্মনিরপেক্ষ মহাগঠবন্ধন’কে সমর্থন করবেন বলে দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আমআদমি পার্টি (আপ) আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা আদায় করাই আপের প্রধান টার্গেট হবে বলেও জানান কেজরিবাল। বলেন, দিল্লিকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি আদায়ের লক্ষ্যেই আমরা লড়ব। তবে দিল্লিতে কংগ্রেস ও আপের নির্বাচনী সমঝোতা না হওয়ার জন্য রাহুল গাঁধীকেই দুষেছেন কেজরিবাল। তিনি বলেন, সমঝোতা কি ট্যুইটারে হয়, রাহুল গাঁধীকে প্রশ্ন করতে চাই। মোদি, শাহ জুটি ক্ষমতায় ফিরলে সেজন্য শুধু উনিই দায়ী থাকবেন। হিন্দু, শিখ ও বৌদ্ধরা বাদে অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলায় বিজেপি সভাপতি অমিত শাহকে কাঠগড়ায় তুলে কেজরিবাল বলেন, এতে প্রমাণ হয়, এই তিনটে বাদে বাকি সব ধর্মকে বাদ দিতে চায় বিজেপি। দেশের ঐক্যকেই বিজেপি চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অভিযোগ করেন কেজরিবাল, বলেন, এবারের নির্বাচন দেশ রক্ষায় সাহায্য করতে পারে। তিনি বলেন, শাহ-মোদি জুটিকে থামাতে আমরা সব কিছু করব। মহাজোটের সরকারকে সমর্থন করব। দেশ, সংবিধান বাঁচানোর জন্যই ২০১৯-এর নির্বাচন। সবার আগে আমরা ভারতীয়, তারপর হিন্দু বা মুসলিম। আমাদের ঐক্যকে চ্যালেঞ্জ করা হচ্ছে। একমাত্র ধর্ম ও জাতপাতের লাইনে আমাদের বিভাজন না হলেই দেশ বাঁচানো সম্ভব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget