এক্সপ্লোর

Lok Sabha Poll 2024: একজন মন্দিরে মন্দিরে, অন্যজন বাজালেন খোল! ব্যারাকপুরে দ্বৈরথ পার্থ-অর্জুনের

Parliament Election:বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন সিং। নৈহাটিতে প্রচারে সামিল হলেন পার্থ ভৌমিকও।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এক সময় এক দলে ছিলেন। এখন শুধু ভিন্ন দলে তাই নয়, লোকসভা নির্বাচনে মুখোমুখি একেবারে প্রতিদ্বন্দ্বিতা। ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে লড়াই করছেন পার্থ ভৌমিক। আর তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। দোলের দিন পুজো-প্রচারে দুইজনেই ময়দানে। দুজনেই জোর গলায় করলেন জয়ের দাবি।

এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন সিং (Arjun Singh Campaign)। পুজো দেন গৌরীপুর হনুমান মন্দিরেও। এর পাশাপাশি, কাঁচড়াপাড়ার পঞ্চাননতলা শিব মন্দির, নৈহাটির আনন্দময়ী মন্দিরেও যান তিনি। গৌরীপুর ঘোষপাড়া রোডে সামিল হন পদযাত্রায়। 'নৈহাটি থেকেই যাত্রা শুরু করেছি। মায়ের আশীর্বাদ আমার ওপরে থাকুক। অসুর শক্তিকে নাশ করার জন্য মায়ের আশীর্বাদ যাতে আমার উপরে থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি।' পাল্টা পার্থ ভৌমিকের তোপ, 'যাঁরা ভগবানের নাম রাজনীতিতে টেনে আনে, আমি তাঁদের সঙ্গে সহমত নই।'

বেশ কয়েকদিন আগে থেকেই ব্যারাকপুরে (Lok Sabha Poll 2024) প্রচার শুরু করে দিয়েছেন পার্থ ভৌমিক। দোলের দিনেও তাঁকে প্রচারে নামতে দেখা গেল। অর্জুনের মতোই এদিন নৈহাটিতে প্রচারে সামিল হলেন পার্থ ভৌমিকও। বসন্ত উৎসবে মেতে উঠলেন স্থানীয়দের সঙ্গে। 

অর্জুন সিংহ বলেন, 'আমি তো লক্ষাধিকের বেশি ভোটে জিতব। নিশ্চিত থাকুন। ৭ টা বিধানসভায় জিতব এবার। এবার মিরাকল করব।' পাল্টা পার্থ ভৌমিকের জবাব, 'এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে।'

কয়েকদিন আগে পর্যন্তও দুজনে ছিলেন একই দলে, এখন লোকসভা ভোটে তাঁরা প্রতিপক্ষ। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর দিনই, পার্থ ভৌমিকের গড় বলে পরচিত নৈহাটি থেকে শুরু করলেন প্রচার। আর প্রচারে নেমেই, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে শানালেন আক্রমণ। অর্জুনের তোপ, 'ও তো কর্মীদেরকে শুধু নিয়ে রাজনীতি করেছে। ফিল্ডে নেমে তো কোনওদিন রাজনীতি করেনি। এই নৈহাটির মানুষ, এই গৌরীপুরের মানুষকে সিপিএম জমানায় যখন অত্যাচার করছিল তখন কিন্তু পাশে আমিই ছিলাম।' এর উত্তরে পার্থ ভৌমিকের কটাক্ষ, 'অর্জুনবাবু যখন রেজাল্ট বের হবে, চোখে সরষে ফুল দেখবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: 'বিয়ের উপহার হোক মোদির জন্য ভোট'...কার্ডে অনুরোধ পাত্রের বাবার 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget