এক্সপ্লোর

Lok Sabha Election 2024: বড়মার মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পার্থর! পুলিশের সঙ্গে বচসায় অর্জুন

Barrackpore Election 2024: ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহর গাড়ি আটকানোয় পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধল বিজেপি প্রার্থীর। অন্যদিকে এদিনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এতদিন প্রচারের সময় ঠোকাঠুকি লেগেছে বিস্তর। রাজনৈতিক উত্তেজনাও দেখা গিয়েছে। এবার মনোনয়ন পর্বেও উত্তেজনা দেখল ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্র। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহর গাড়ি আটকানোয় পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধল বিজেপি প্রার্থীর। অন্যদিকে এদিনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। 

একই দিনে মনোনয়ন জমা দেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও। বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর পৌঁছন জেলাশাসকের দফতরে। 

এদিন মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বচসা হয় অর্জুন সিংহের। শেষপর্যন্ত হেঁটে জেলাশাসকের দফতরে পৌঁছন তিনি। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অন্য রুট দিয়ে যাওয়ার অনুমতি থাকায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। অর্জুন সিংহের অভিযোগ, 'ভুল বোঝাচ্ছে। টাইম হয়ে যাচ্ছে। কখনও ওখানে ইনস্ট্রাকশন তো দেওয়া হবে। কখনও এই রাস্তা দিয়ে পাঠাচ্ছে, কখনও ওই রাস্তা দিয়ে পাঠাচ্ছে।' ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা ছড়াল বারাসাতে। মাঝপথে অর্জুন সিংহর গাড়ি আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীকে বলতে শোনা যায়, 'কেন গাড়ি ঘুরবে? উনি তো জেড ক্যাটিগরি।' তখন পুলিশ অফিসারকে বলতে শোনা যায়, 'আমি জানি জেড ক্যাটিগরি। আমাকে আমার কাজ করতে দিন। আপনারা একটু অপেক্ষা করুন।' এই সময়েই শুরু হয় বচসা। অর্জুন সিংহের অভিযোগ, 'সব ইনফর্মেশন দেওয়া আছে। তার মানে বুঝতে পারছেন কীভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে।' সোমবার, হুডখোলা গাড়িতে চেপে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অর্জুন সিংহ। বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে যশোর রোডে তাঁর গাড়ি আটকায় পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিজেপির গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই এলাকায় জেলার উচ্চপদস্থ আধিকারিকদের বাড়ি রয়েছে। তাই গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। অন্য রুট দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বিজেপি প্রার্থীকে। শেষমেশ হেঁটে জেলাশাসকের দফতরে পৌঁছন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, 'তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে। তারা মানুষকে মানুষ বোঝে না। মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের ঘরবাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের সমস্তরকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।'

পাল্টা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, 'আমি তো ওঁর কথা বলতে পারব না। তবে আমি কারও বিনাশ চাই না। আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি।' তাঁর সংযোজন, 'আগে তো অন্যরা পরীক্ষিত, ৫ বছরে তারা কী করেছে। আমি তো পরীক্ষিত নই। ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে।'

২০ মে পঞ্চম দফায় ভোট হবে ব্যারাকপুরে। EVM-এর লড়াইয়ের আগে, বাগ্‍‍যুদ্ধ জারি শাসক-বিরোধীর মধ্যে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিলের নির্দেশ বহাল! নিয়োগ-মামলা নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget