এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মা-বেটায় কোথায় ছিলেন ?' নন্দীগ্রাম আন্দোলন-ইস্যুতে মমতাকে পাল্টা শুভেন্দুর

Nandigram Movement : নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে ভর করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্য়মন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছেন।

বিটন চক্রবর্তী, ময়না : 'মনে পড়ে লড়াইগুলোর সময় ? বাপ-বেটা কোথায় ছিলেন ? ১৫ দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্য়ালেঞ্জ করে বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিং করে, আপনারা নন্দীগ্রামে এই গণহত্য়া ঘটিয়েছিলেন।' নন্দীগ্রাম আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 'নতুন তত্ত্ব' নিয়ে এবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। পাল্টা তিনি প্রশ্ন তুললেন, 'উনি কোথায় ছিলেন ? আপনারা মা-ব্যাটা কোথায় ছিলেন ?'

নন্দীগ্রাম আন্দোলন-

১৭ বছর আগে ২০০৭ সালে জমি আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। প্রাণ হারান ১৪ জন। এসবের জন্য় শুরু থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় তৎকালীন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, IPS অফিসারদেরই দায়ী করতেন। নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনে ভর করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্য়মন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছেন। হেভিওয়েট একাধিক দফতর পেয়েছেন ! মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেনাপতি হয়ে উঠেছেন। আজ দু'জনের দুটি পথ আলাদা। আর এখন সেই শুভেন্দু অধিকারীই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নিশানায়। সঙ্গে তাঁর বাবা প্রাক্তন তৃণমূল সাংসদ ও তৃণমূলের তরফে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন যিনি, সেই শিশির অধিকারীও। তাও আবার নন্দীগ্রাম আন্দোলন নিয়ে! নন্দীগ্রাম আন্দোলন নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এবার 'নতুন তত্ত্ব'। তিনি বলেছেন, 'মনে পড়ে লড়াইগুলোর সময় ? বাপ-বেটা কোথায় ছিলেন ? ১৫ দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্য়ালেঞ্জ করে বলছি, সিপিএমের সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিং করে, আপনারা নন্দীগ্রামে এই গণহত্য়া ঘটিয়েছিলেন।'

এ প্রসঙ্গে আজ ময়নার মাটি থেকে দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "ওঁর উত্তর নন্দীগ্রামের শহিদ পরিবার দিয়ে দিয়েছে। মা-বেটা ছিল না কোথাও, সবাই জানেন। উনি কবে ছিলেন ? ৩ নভেম্বর ২০০৬-এ প্রথম আন্দোলন সোনাচূড়ায়। উনি কোথায় ছিলেন ? উনি তো চকোলেট খেয়ে, ক্যাডবেরি-স্যান্ডউইচ খেয়ে ধর্না দিচ্ছিলেন কলকাতায়। কোথায় ছিলেন উনি ? ২০০৬ সালের ডিসেম্বর মাসের লড়াইয়ে কোথায় ছিলেন উনি ? ২০০৭-এর ৩ জানুয়ারি ভূতাবুড়া আন্দোলন শুরু হয়। সেদিন কোথায় ছিলেন উনি ? বামনচকে আমি ছিলাম। উনি নার্সিংহোমে ছিলেন। ৭ জানুয়ারি বডি আমি তুলেছি। উনি কোথায় ছিলেন ? ১৪ মার্চ উনি এসে পালিয়েছেন। সন্ধেবেলায় ঢুকতে পারেননি। ১৫ তারিখ সকালে এসে হাসপাতাল থেকে পালিয়েছেন অজ্ঞান হওয়ার ভান করে। আমি, শিশিরবাবু বডি নিয়ে ঢুকেছি। সব ময়নাতদন্ত করে। ওঁকে হিসাব দিতে হবে নাকি। কে হরিদাস পাল। ওঁর বেটা কোথায় ছিল ? দিল্লিতে ছিলেন তখন। বাপ-বেটা...অসভ্যের মতো কথাবার্তা। ব্লিচিং-ফিনাইল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এরকম অর্বাচীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পায়নি। আপনারা মা-বেটায় কোথায় ছিলেন ? আপনার বেটা কোথায় ছিল '১১-র আগে ? প্রশ্ন করছে মেদিনীপুর। কীভাবে হারাই দেখবেন। আপনাকে হারিয়েছি। আপনার দলকে হারাব।"       

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget