এক্সপ্লোর

Mamata On Modi: প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন, একথা কি তাঁর মুখে শোভা পায় ? প্রশ্ন মমতার

Mamata Attacks Modi: নিশানায় মোদি, বাঁকুড়ার নির্বাচনী সভায় গিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ?

বাঁকুড়া: ভোটের মুখে এবার বাঁকুড়ার নির্বাচনী সভায় গিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে একের পর এক মামলায় জেরবার শাসকদল (TMC)। ইতিমধ্যেই গত দুই-তিন বছরে তৃণমূলের একাধিক হেভিওয়েটরা জেলে গিয়েছেন। এদিকে সদ্য ঘটে গিয়েছে সন্দেশখালি, ভূপতিনগরের মতো ঘটনাগুলি (Bhupatinagar Incidemt)। গতবছরই তৃণমূল সরকারের 'ডেডলাইন' দিয়ে দিয়েছিলেন সুকান্ত মজমুদাররা। এদিকে বিজেপির 'চোর ধরো, জেল ভরো' স্লোগানে ছয়লাপ বাংলা। দেখতে দেখতে লোকসভা ভোটের সময় এসে গিয়েছে। ৭ দফায় ভোটের ফলপ্রকাশ জুনেই। আর তারপরেই কি জেলে ভরা হবে ? বিতর্ক জিইয়ে রইল এদিনও। কী বললেন মুখ্যমন্ত্রী ?

বাঁকুড়ায় যখন নির্বাচনী সভায় ঝড় তুলছেন মমতা, ঠিকই তার একটু আগেই দিল্লির দিকে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। আজ তাঁরা, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এনআইএ-র অপব্যবহারের অভিযোগে কমিশনে যাচ্ছেন। মূলত সন্দেশখালির পর ভূপতিনগরে ফের হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। আজই তৃণমূলের নেতাদের রয়েছে এনআইএ তলব। সবমিলিয়ে এই ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। ঠিক এমন সময়েই  মুখ্যমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন। একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? এখনই তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন', অভিযোগ তৃণমূল সুপ্রিমোর।

তৃণমূল সুপ্রিমো এদিন আরও বলেন,' আমরা আপনার হুমকিকে ভয় পাই না। আমাদের কর্মীদের গ্রেফতার করলে তাঁদের স্ত্রীরা রাস্তায় নামবেন। পুলিশকে না জানিয়ে মাঝরাতে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে এনআইএ।  আপনার দলকে চাঙ্গা করার জন্য হুঙ্কার দিচ্ছেন। ভোটের পর রাজ্যে আমাদের সরকার থাকবে। আমিও তো বলতে পারি, আপনাদের সবাইকে জেলে পাঠাব। কিন্তু আমি একথা বলতে পারি না। মোদির গ্যারান্টি জুন মাসের পর সবাইকে জেলে ভরে দেওয়ার। আমাদের গ্যারান্টি মানুষের পাশে দাঁড়ানো। দুর্নীতি নিয়ে মিথ্য়ে বলছেন, প্রমাণ করে দেখান। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে কেন গরু আসে, আমরা চাই না গরু আসুক। সীমান্ত রক্ষার দায়িত্ব, কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের।'

আরও পড়ুন, BJP-NIA যোগসাজসের অভিযোগে কমিশনে TMC, বিমানবন্দরে ক্ষোভপ্রকাশ দোলা-শান্তনুদের

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget