এক্সপ্লোর

Lok Sabha Election 2024: আগামীকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, বঙ্গে ৭ এরও বেশি দফায় ভোটগ্রহণের সম্ভাবনা

Lok Sabha Election 2024 Date : আগামীকাল বেলা তিনটেয় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা। খবর ANI সূত্রে। 

আগামীকাল লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, আগামীকাল বেলা তিনটেয় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা। খবর ANI সূত্রে। ১৬ এপ্রিল প্রথম দফার ভোট ঘোষণার সম্ভাবনা। কমিশন সূত্রে বলা হয়েছে, শনিবার দুপুর তিনটে থেকে ECI এর সবকটি সোশ্যাল প্ল্যাটফর্মেই লাইভ দেখানো হবে লোকসভা ভোটের দিন ঘোষণা। একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করতে পারে কমিশন। 

শনিবারই ২০২৪-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের সঙ্গে কিছু বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাতেরও বেশি দফায় ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।   

২০১৯ সালে সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল । বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন, ২০২৪ এ শেষ হবে। তাই নিয়ম অনুসারে  তার আগে নতুন লোকসভা গঠন করতে হবে। ২০১৯ সালে, ১০ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং তারপরে লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ১১ এপ্রিল শুরু হয়েছিল ভোটগ্রহণ। ২০১৯ সালে  ভোটের ফল ঘোষণা হয় ২৩ মে। এবার ভোটগ্রহণের প্রথম দফাটি হতে পারে ১৬ এপ্রিলের আশেপাশে। 

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট হতে পারে সাতেরও বেশি দফায় ভোটগ্রহণ হতে পারে। নির্বাচনের জন্য রাজ্যে থাকবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন ঘোষণা হলেই দেশ জুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণ বিধি। 

এর আগেই নির্বাচনী প্রচারে রাজনৈতিক নেতা-নেত্রী এবং তারকা-প্রচারকদের মন্তব্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রেস বিবৃতিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রচারে শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে জাতীয় নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে। কমিশনের প্রেস বিবৃতিতে বলা হয়, ধর্ম কিংবা জাতির নামে ভোট চাওয়া যাবে না। এমন কোনও মন্তব্য করা যাবে না যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ বা উত্তেজনা ছড়ায়। বিরোধিতার নামে ভোটারদের মন পেতে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারেও নিষেধাজ্ঞা জারি হয়। ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে মহিলাদের সম্মান রক্ষার্থেও কড়া নির্দেশিকা জারি করে জাতীয় নির্বাচন কমিশন। ধর্মীয় স্থানে ভোট প্রচারে নিষেধাজ্ঞা এবং সোশাল মিডিয়ার মাধ্যমে প্রচারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। 

আরও পড়ুন :

নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget