এক্সপ্লোর

Dilip Ghosh: 'কামারের ঘা যেদিন মারব সিধে হয়ে যাবে', ফের বেলাগাম দিলীপ

Dilip Ghosh on Opposition: তিনি বলেন, 'দাদাগিরি এখনও শুরু করিনি। ওরা ঠুকঠুক করছে, কামারের ঘা দেখেনি, যেদিন মারব সিধে হয়ে যাবে।'

কমলকৃষ্ণ দে, বর্ধমান: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) জোর প্রচার চলছে বর্ধমানে। কীর্তি আজাদ (Kirti Azad)-দিলীপ ঘোষের (Dilip Ghosh) তরজা এবং প্রচারযুদ্ধে রীতিমতো সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। বর্ধমানে জনসংযোগে নেমে তৃণমূলকে নিশানা করে ফের বেলাগাম দিলীপ ঘোষ। উত্তরবঙ্গে বিজেপির ঝড়' মন্তব্য নিয়ে আগেই শুরু হয়েছিল তোলপাড়।এবার আরও এক বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এবার তাঁর মন্তব্য, 'ঝড় হলেই টিএমসির পোয়াবারো'। আর এই নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছিল শোরগোল।                                                                                       

তিনি বলেন, 'দাদাগিরি এখনও শুরু করিনি। ওরা ঠুকঠুক করছে, কামারের ঘা দেখেনি, যেদিন মারব সিধে হয়ে যাবে।' পাশাপাশি, নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল কর্মী খুনে সিপিএমের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'কোনও দুষ্কৃতী আর অন্য কোনও দলে নেই। সব দুষ্কৃতী এখন তৃণমূলে।' বিজেপি নেতা এও বলেন, 'দাওয়াই দিচ্ছে CBI-ED। ভোটের আগে, ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে হবে না।'

এদিকে, কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে, দিলীপ ঘোষের মন্তব্যে অসন্তুষ্ট হয়েছিল নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে আরও বলা হয়েছিল যে, ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে আরও সতর্ক হতে হবে। যদিও এরপর কমিশনকেই 'মেসোমশাই' বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন, উত্তরবঙ্গে প্রচারযুদ্ধ, কোচবিহারের ময়দানে সভা মোদির, মাথাভাঙায় মমতা

অন্যদিকে, দুর্গাপুর শহরে প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারকে নিয়ে হুডখোলা গাড়িতে চড়ে ঘুরলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকায়। শোভাপুরে হরি মন্দিরে পুজোও দিলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী।

এরপর দিলীপ ঘোষকে নিশানাও করেন তৃণমূল প্রার্থী। কীর্তি আজাদ বলেন, 'দিলীপ ঘোষ আগে জবাব দিন, গত ৫ বছরে ওঁর দলের সাংসদ সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়া। মন্তেশ্বরে রেল প্রকল্প বা, দুর্গাপুর ইস্পাত কারখানা নিয়ে বিজেপি কী করেছে। আমার লক্ষ্য হল, দিদির লড়াইয়ে সামিল হয়ে মোদির পকেট ছিঁড়ে রাজ্যের বকেয়া টাকা আদায় করার।' 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget