এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Ketugram : ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী, নেপথ্যে কে ? চড়ছে পারদ

Lok Sabha Election 2024 Phase 4 Voting Live: বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট। সব খবর সবার আগে এই লিঙ্কে ।

 

রানা  দাস, আবির দত্ত :  জেলা পূর্ব বর্ধমান হলেও কেতুগ্রাম বোলপুর লোকসভার মধ্যে। সেখানেই ভোটের আগের রাতে খুন হলেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। ভোটের কাজ সেরে ফেরার পথে, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে বোমা-গুলি ছুড়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

'অভিযোগ সিপিএমের বিরুদ্ধে'

এখানে তৃণমূলের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। যদিও নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। রাতে তৃৃণমূল কর্মীর দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়।

এরপর কাটোয়ার SDPO পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রায় ২ ঘণ্টা পর দেহ উদ্ধার হয়। পুলিশের খাতায় নাম রয়েছে নিহত তৃণমূল কর্মীর। অভিযুক্তের বিরুদ্ধেও খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি।   

নিহত তৃণমূল কর্মী আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুরিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল কর্মীর বিরুদ্ধে ১০টি
মামলা রয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ ১০টি মামলা রয়েছে অভিযুক্ত আন্দাই শেখের বিরুদ্ধেও। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি। 

মৃতের স্ত্রী-র কী দাবি?

মৃতের স্ত্রী-র দাবি, তাঁর স্বামী তৃণমূলই করতেন। আর সেখানে অন্য কোনও দল নেই। যদি সমস্যা হয়ে থাকে, নিজেদের মধ্যে হয়ে থাকতে পারে। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানালেন তিনি। মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী ২৭ বছর ধরে রাজনীতিতে। দলটাকে হাতে করে টেনে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনিই। তাঁর সঙ্গে এমন ঘটনা কে ঘটাল, তা জানতে যেন তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। 

অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের দাবি, খুনের ঘটনায় হাত আছে সিপিএম-এর। তৃণমূল কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছেস 'কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে দায়ী সিপিএমের হার্মাদরা। বিজেপির বলে বলীয়ান হয়ে সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনতে চাইছে সিপিএম। ' নির্বাচন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তৃণমূল। 

' ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি'

অন্যদিকে, বর্ধমান-পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাটে ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কর্মীদের নিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ নাদনঘাট থানায় অভিযোগ জানাতে যান বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, বিজেপিই উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে। তৃণমূলের তরফেও পতাকা ছেঁড়ার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget