এক্সপ্লোর

Lok sabha Election 2024: অর্জুনের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে ঘুষি মারার অভিযোগ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পার্থ ভৌমিকের

Loksabha Election 2024: ভোট গণনার সময় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে একজন তৃণমূল কর্মীকে ঘুষি মারার অভিযোগ উঠল। এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেস পার্থ ভৌমিক।

ব্যারাকপুর: গণনা চলাকালীন তৃণমূলের (TMC) একজন কাউন্টিং এজেন্টকে ঘুষি মারার অভিযোগ উঠল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন। এদিকে জেতার খুব কাছে পৌঁছে যাওয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এই ঘটনার জন্য অর্জুন সিংকে তীব্র আক্রমণ করেন। অর্জুন সিংয়ের দখলে থাকা মজদুর ভবনে দুষ্কৃতীরা আশ্রয়ে নিয়েছে বলে অভিযোগ জানিয়ে সেখান তল্লাশি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই দেখা যায় যে ব্যারাকপুর লোকসভা আসনে ৩০ হাজারের বেশি পিছিয়ে গেছে সেখানকার বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই সময়ই কিছু কারণে কথা কাটাকাটি হওয়ার জন্য গণনা কেন্দ্রে থাকা তৃণমূলের একজন কর্মী রজত মৈত্রকে অর্জুন মুখে ঘুসি মারেন বলে অভিযোগ।

আরও পড়ুন: Abhishek Banerjee Victory Margin: নির্বাচনের ময়দানেও 'ডায়মন্ড মডেল', ৬ লক্ষ ৫৮ হাজার ভোটে এগিয়ে অভিষেক

এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "ওই ব্যক্তিকে আমি চিনিই না। পুলিশের সামনেই আমার সঙ্গে বচসা করছিল। তবে মারামারির কোনও ঘটনাই ঘটেনি। বরং তৃণমূলের তরফেই জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। বিজেপির লোকজনকে দেখলে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি কাউকে কাউকে মারধরও করেছে বলে শুনেছি। অন্যদিকে আক্রান্ত হওয়া তৃণমূল কর্মী বলেন, আমি কিছু করিনি অর্জুন সিং আচমকা আমাকে ঘুষি মেরেছে। আমাকে ভয়ও দেখিয়েছেন। আসলে হারের ভয়েই এই ঘটনা ঘটিয়েছেন অর্জুন সিং।" 

এই ঘটনার কথা শুনে অর্জুন সিংকে তীব্র আক্রমণ করেছেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। তিনি বলেন, "মজদুর ভবনটা দুষ্কৃতীদের আখড়ায় পরিণত করেছে অর্জুন সিং। ওখানে ক্রিমিনালদের লুকিয়ে রাখা আছে। তাদের দিয়ে তোলাবাজি থেকে খুন সবকিছুই করায় অর্জুন সিং। মানুষকে ভয় দেখিয়ে জমি দখল থেকে শুরু করে সবধরনের অপরাধমূলক কাজ করে। আমি দিদি, আর পুলিশ ও প্রশাসনকে বলে ওখানে তল্লাশি চালাব।"  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Lok Sabha Election Result 2024: 'সময় এসে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন', মোদিকে খোঁচা জয়রামের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget