এক্সপ্লোর

Barrackpore Lok Sabha Constituency : তৃণমূলের প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের লোগোর উপর বিজেপি প্রার্থীর স্টিকার ! উত্তেজনা ব্যারাকপুরে

BJP Claims: বিজেপির দাবি, প্রচার পেতে নিজেরাই স্টিকার লাগিয়েছে তৃণমূল।

সমীরণ পাল, ব্যারাকপুর : হটস্পট ব্যারাকপুর (Barrackpore Lok Sabha Constituency)। নিত্যদিন রাজনৈতিক চাপানউতোর লেগেই রয়েছে এই কেন্দ্রে। এবার দেওয়ালে তৃণমূলের প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের লোগোর উপর বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের (BJP Candidate Arjun Singh) স্টিকার দেখা গেল ! যে ঘটনাকে কেন্দ্রে করে উত্তেজনা ছড়াল ব্য়ারাকপুর সেন্ট্রাল রোডে । খবর পেয়ে সেখানে যান ব্য়ারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, ব্য়ারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীরা (Raj Chakraborty)। বিজেপির বিরুদ্ধে স্টিকার লাগানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, প্রচার পেতে নিজেরাই স্টিকার লাগিয়েছে তৃণমূল।

একনজরে ঘটনা-

গতকাল ব্যারাকপুরের সেন্ট্রাল রোডে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে যেসব দেওয়াল লিখল করা ছিল, তাতে তৃণমূলের প্রতীক ছিল এবং লক্ষ্মীর ভাণ্ডারের ছবি ছিল। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে সেই প্রতীক ও লক্ষ্মীর ভাণ্ডারের ছবির উপর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস-সহ একাধিক নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এলাকায় গন্ডগোল পাকানোর জন্য দেওয়াল লিখনের উপর এভাবে স্টিকার লাগানো হচ্ছে বিজেপি প্রার্থীর সমর্থনে। এর আগে বিভিন্ন জায়গায় পোস্টারও ছেঁড়া হয়েছে বলে অভিযোগ করেছেন পার্থ ভৌমিক।  

যদিও বিজেপির পক্ষ থেকে স্পষ্ট এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, তৃণমূলের কোনো সমর্থন নেই মানুষের কাছে। সেই কারণে অবান্তর অভিযোগ করা হচ্ছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।  

এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট প্রত্যাশী ছিলেন অর্জুন সিংহ। কিন্তু, রাজ্যের শাসক দল তাঁকে টিকিট দেয়নি। তারা পার্থ ভৌমিককে প্রার্থী করে। এনিয়ে প্রাথমিকভাবে ক্ষোভ-বিক্ষোভ দেখানোর পর, শেষমেশ তিনি ফিরে যান বিজেপিতে। গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তাঁকে ব্যারাকপুর থেকেই টিকিট দেয় বিজেপি। দলবদলের পর জোরদার প্রচারের ময়দানের নেমে পড়েছেন তিনি। পাল্টা প্রচারের ঝাঁঝ বাড়িয়েছেন পার্থ ভৌমিকও। হাইভোল্টেজ এই কেন্দ্র এবার কে শেষ হাসে সেটাই দেখার। 

আরও পড়ুন ; '২০১৯-র পর এই অঞ্চলের অবস্থা তরমুজের মতো', ব্রাত্যর নিশানায় অর্জুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget