এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'বাংলার ফল' নিয়ে মোদির ভবিষ্যতবাণীর পর চরম কটাক্ষ কুণালের, বললেন..

Kunal Attacks PM Modi: 'গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি', বলেছেন আজ মোদি, কী প্রতিক্রিয়া কুণালের ?

কলকাতা: বিরোধীদের মোক্ষম খোঁচা দিতে গিয়ে এর আগেও তৃণমূলের বর্ষীয়ান নেতা কুণাল ঘোষকে (TMC Leader Kunal Ghosh) গান গাইতে শোনা গিয়েছে। কখনও হীরক রাজার দেশে থেকে 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়।' কখনও আবার একেবারেই রিমিক্সের আদলে 'ছুঁয়ো না, ছুঁয়ো না।' রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে (Suvendu Adhikari) খোঁচা দিয়ে 'বার্ণল নিয়ে বসুন ভাই !' বলতেও শোনা গিয়েছে তাঁকে। এবার বাংলায় বিজেপির লোকসভার ফল নিয়ে মোদির (PM Modi) আত্মবিশ্বাসী বক্তব্যের পরেও আর চুপ থাকতে পারলেন না তিনি। কী বললেন কুণাল ঘোষ ?

গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি : মোদি

সপ্তম দফার ভোটের আগে বাংলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি (PM Modi On Bengal Result)। অন্তিম দফার আগে রাজ্যে এসে তিনি এএনআই সংবাদ সংস্থার কাছে দাবি করেছেন, 'গোটা দেশের মধ্যে বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই তৃণমূলের।' যদিও ৪ জুন ফলপ্রকাশের আগেই মোদির ভবিষ্যতবাণীতে ঘোর আপত্তি জানিয়েছেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আশা ছিল, ভালাবাসা ছিল : কুণাল

এদিন কুণাল ঘোষ বলেন, নরেন্দ্র মোদি যেটা বলছেন, যে ওরা আশাবাদী। ২০২১ সালেও তাঁরা এমন কথা বলতেন। পরবর্তীকালে আশা ছেড়ে দিয়ে, আশা ছিল, ভালাবাসা ছিল, আজ আশা নেই.., এসব গানও আমরা শুনেছি। ওনারা কী বলছেন ? মানুষকে কনফিউজ করছেন ! সারা দেশে যা রিপোর্ট আসছে, তাতে মোদি সরকার ফিরে আসছে না। বিকল্প সরকার, ইন্ডিয়া জোটের (I.N.D.I.A ) সরকার হচ্ছে। তাঁরাই মরিয়া হয়ে, চেষ্টা করছেন। এবং ফলপ্রকাশের পর এখনকার প্রধানমন্ত্রী এটা অনুভব করবেন।'

আরও পড়ুন, তৃণমূলের অস্তিত্বরক্ষার লড়াই, বাংলাতেই সবচেয়ে ভাল ফল BJP-র, বললেন মোদি

এদিন মোদি বলেন,' তৃণমূল ও ইন্ডিয়া জোট আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তিত নয়। এরা নিজেদের ভোট ব্যাঙ্কের তুষ্টিকরণে ব্যাস্ত। বাংলাতে তৃণমূল প্রতারণা করেছে ওবিসির সঙ্গে। আদালত তা দেখিয়ে দিয়েছে। হাইকোর্ট বলেছে ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা সংবিধান বিরোধী। তৃণমূল লক্ষাধিক ওবিসি যুবক, যুবতীর অধিকার কেড়ে নিয়ে ভোট জিহাদিদের সাহায্য করতে। আদালতের রায়ের পর বিচারপতিদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী, আদালতকে প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। আদালতের গলা টেপার চেষ্টা করছে। যারাই তৃণমূলের অপরাধ প্রকাশ্যে আনে তাদের টার্গেট করে তৃণমূল।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget