এক্সপ্লোর

TMC News: পেশায় অঙ্গনওয়ারি কর্মী, মনোনয়ন জমা দিতে এসে আবেগে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী মিতালি

Lok Sabha Election: মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তৃণমূল নেত্রী। হঠাৎ এই কান্না দেখে হতবাক হয়ে যান বিধায়ক থেকে দলীয় কর্মীরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মনোনয়ন জমা দিতে এসে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ! 

সোমবার চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে চুঁচুড়া মাঠ পর্যন্ত মিছিল করে তৃণমূল। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ মনোনয়নপত্র জমা দিতে আসেন। পুরনো জেলাশাসক অফিসে ঢোকার মুখেই মা সন্ধ্যা বাগকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন মিতালী। 

জীবনে প্রথম সাধারণ ভোটে অংশগ্রহণ করতে পেরে আপ্লুত হয়ে পড়েন। বারে বারে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। হঠাৎ এই কান্না দেখে হতবাক হয়ে যান বিধায়ক থেকে দলীয় কর্মীরা। যদিও এ বিষয়ে মিতালীর যুক্তি, বাবাকে হারিয়েছি। আজ বাবার কথা খুব মনে পড়ছিল। সম্বল বলতে একমাত্র মা। সেই আমার কাছে সবকিছু। 

সেই সঙ্গে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে ভোলেননি। তিনি বলেন, দিদি আমার উপর আস্থা ও ভরসা রেখেছে। সেই ভরসার মর্যাদা রাখব । মা এবং দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছে । এই আরামবাগ থেকেই জয় পাবে তৃণমূল । কোনও প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াবে না ।

আরও পড়ুন, শাহজাহানের টাকার ভাগ পেয়েছেন মন্ত্রীরাও? আদালতে 'বিস্ফোরক' দাবি ইডির

উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগের ভূমিকন্যা মিতালী বাগের নাম ঘোষণা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেশায় যিনি অঙ্গনওয়ারি কর্মী। বছর ৪৮ এর মিতালী অবিবাহিত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করে ২০১১ সালে। বর্তমানে গোঘাটের দোতলা মাটির বাড়িতে বসবাস করেন তিনি। বাবা মদনমোহন বাগ তিনিও ছিলেন একনিষ্ঠ তৃণমূল কর্মী। ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 

এরপরেই গুরু দায়িত্ব পড়ে মিতালীর উপর। মা সন্ধ্যা বাগকে নিয়ে শুরু হয় তার পথ চলা। মনোনয়ন জমা দিতে এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মিতালী বলেন, আজ বাবা থাকলে দু'হাত ধরে মনোনয়ন জমা দিতে যেতাম। কিন্তু বাবা নেই তাই মায়ের দুটো হাতেই জড়িয়ে ধরি। মা ও দলীয় কর্মীদের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপরে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget