এক্সপ্লোর

Udayan Guha: TMC-BJP সংঘর্ষ কোচবিহারে, আক্রান্ত দলীয় কর্মী, হাসপাতালে দেখতে গেলেন উদয়ন গুহ

Udayan Cooch Behar Clash: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে, শাসকদলের আহত কর্মীকে ভর্তি করা হল হাসপাতালে, কী অভিযোগ উদয়ন গুহর ?

কোচবিহার: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) শুরুর আগেই থেকেই অশান্ত কোচবিহার (Cooch Behar)। ভোট শুরুর পরেও তা রইল অব্যহত। কোচবিহারের চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল শাসকদলের এক কর্মীর। বাড়ির কাছেই দিনহাটায় আক্রান্ত হন তৃণমূলের ব্লক সভাপতি। ওই তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আক্রান্ত দলীয় নেতাকে হাসপাতালে দেখে আসার পর, অভিযোগ জানাতে থানায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udyan Guha)।

 গতিবিধি নিয়ন্ত্রণের কথা বলে গুন্ডামি : উদয়ন গুহ

এদিকে এদিন উদয়ন গুহ জানিয়েছেন, আমাদের দুই জন কর্মীর উপরে বিজেপির গুণ্ডারা আক্রমণ করে।ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ভীষণভাবে আহত। ১২ টা সেলাই পড়েছে।এখন সিটি স্ক্যান করতে পাঠিয়েছেন চিকিৎসকরা। এবং হাতেও লেগেছে। অপর আরেকজনও হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরেই উদয়নের মুখে শোনা যায় নিশীথের সেই আর্জির কথা। তোপ দেগে উদয়ন গুহ বলেন,' ওই যে আবেদন করেছে, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক। এই সব বলে, নিজেরা পরিকল্পিতভাবে গুন্ডামি করছে।'

কমিশনের কাছে উদয়নের বিরুদ্ধে কী আর্জি জানিয়েছিলেন নিশীথ ?

মূলত, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করার আর্জি জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। নির্বাচন কমিশনের কাছে তাঁর সম্পর্কে একাধিক অভিযোগ করে, ইতিমধ্যেই চিঠি দিয়েছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী। কমিশনের কাছে তাঁর আবেদন ছিল, ১৯ শে এপ্রিল কোচবিহারে ভোটের দিন যেনও তাঁকে বুথ এলাকার বাইরে বেরতে না দেওয়া হয়। সন্ত্রাসে মদত দেওয়া, উস্কানিমূলক বক্তব্য রাখা সহ, উদয়ন গুহর বিরুদ্ধে নানান অভিযোগ করেছিলেন নিশীথ প্রামানিক। 

 নিজেরা মারামারি করে, বিজেপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে, পুরোটাই পরিকল্পনা : অভিজিৎ বর্মন

যদিও এই অভিযোগ ওড়ালেন কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন। তিনি বলেন, 'নিজেরা নিজেরা মারামারি করে, বিজেপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। পুরোটাই পরিকল্পনা। উদয়ন গুহকে কী বলব ! উনি তো আগা গোড়াই, ঠ্যাং ভেঙে দেব, মাথা ফাটিয়ে দাও, অমুক-তমুক..উনিই তো এগুলি করাচ্ছেন। উনি যে  নির্দেশ দিচ্ছেন, ওনার কর্মীদের, ওরা নিজেরা নিজেরা ফাঁদে পা দিয়েছে। নিজেরাই মারামারি করছে। বিজেপি এখানে কোনও যুক্ত নেই। '

 আরও পড়ুন, কোচবিহারে পেট্রোলের দর কমল ৭৯ পয়সা, কলকাতায় কত ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget