এক্সপ্লোর

CV Ananda Bose: 'আমার সম্মানহানী করে..', শ্লীলতাহানির অভিযোগে কী প্রতিক্রিয়া রাজ্যপালের ?

Governor Reaction On Molestation: 'যদি কেউ নির্বাচনী ফায়দা নিতে চায়, ইশ্বর তাঁদের মঙ্গল করুক..', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কী প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের ?

কলকাতা:  রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা। অভিযোগ জানিয়েছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী।  এই অভিযোগ উঠতেই এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি স্পষ্ট বলেছেন, 'সত্যের জয় হবেই।'

'আমার সম্মানহানী করে..'

রাজ্যপাল প্রতিক্রিয়ায় জানিয়েছেন,' বানানো বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই।  আমার সম্মানহানী করে যদি কেউ নির্বাচনী ফায়দা নিতে চায়, ইশ্বর তাঁদের মঙ্গল করুক। কিন্তু বাংলায় সন্ত্রাস ও দুর্নীতির আমার লড়াই তাঁরা কোনওভাবেই থামাতে পারবে না', শ্লীলতাহানির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের (WB Governor CV Ananda Bose)।

 কী দাবি অভিযোগকারিণীর ?

পুলিশ সূত্রে খবর, রাজভবনেই কর্মরত ছিলেন অভিযোগকারিণী, থাকতেন রাজভবনের হস্টেলে। রাজভবনে বিশেষ কাজের দায়িত্বে ছিলেন অভিযোগকারিণী। রাজ্যপালের ব্যবহার ভালো লাগেনি, দাবি অভিযোগকারিণীর। কলকাতা পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে ও এই সপ্তাহে শ্লীলতাহানির শিকার, থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের রাজভবনে কর্মরত মহিলার। সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গেছিলেন মহিলা। সুপারভাইজারকে ফিরে যেতে বলেন রাজ্যপাল। এরপর মহিলার শ্লীলতাহানি করেন রাজ্যপাল। রাজ্যপালের ঘর থেকে বেরিয়ে মহিলাকে সোজা চলে যান রাজভবনের পুলিশ আউটপোস্টে। মহিলাকে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। 

 রাজভবনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই আগে ঠিক সফর সূচি অনুযায়ী ইতিমধ্যেই রাজভবনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, এই অভিযোগের ভিত্তিতে কোনও মামলা শুরু করা যাচ্ছে না। রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার জন্য কোনও আইনের সংস্থান নেই।
রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কী ব্যবস্থা নেওয়া যায়, আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার। গোটা বিষয় রাজ্য সরকারকে জানাল লালবাজার। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনা লিখিত আকারে রাষ্ট্রপতির কাছে জানানো যায় কিনা, সেই নিয়ে আলোচনা চলছে।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সরাসরি সুপ্রিম কোর্টে জানানো যায় কিনা, সেই নিয়েই চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন, 'ছাত্রদের উপর প্রভাব পড়বে..', চাকরি বাতিলে প্রতিক্রিয়া মাধ্যমিকে প্রথম ও তৃতীয়র

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget