এক্সপ্লোর

Lok Sabha election result 2024: হিরণকে বড় ভোটের ব্যবধানে হারালেন দেব, ঘাটালে জয় TMC প্রার্থীর

Ghatal TMC Candidate Dev Wins ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বড়সড় ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল সাংসদ দেব...

ঘাটাল : উনিশের ধারাই বজায় রাখলেন। ঘাটাল লোকসভা কেন্দ্র (Ghatal Constituency) থেকে বড়সড় ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী দেব। তিনি পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট। দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। 

পশ্চিম মেদিনীপুরের অন্যতম লোকসভা কেন্দ্র হল ঘাটাল। বছরের পর বছর বন্যায় বেকায়দায় পড়েছে ঘাটাল। ভোট গিয়েছে, ভোট এসেছে। কিন্তু ঘাটালের পরিস্থিতি বদলায়নি। আর সেখানেই পাখির চোখ এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। এবার একটু ঘাটালের রাজনৈতিক ইতিহাসের অলিগুলিগুলি ঘরে দেখে নেওয়া যাক। ২০০৯ সালে এই কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিআই-র দৌর্দণ্ডপ্রতাপ নেতা গুরুদাস দাশগুপ্ত।

সেবারের লোকসভা ভোটে প্রায় দেড় লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু ২০১৪ সালেই সিপিআই-র গড়ে দখল নেয় তৃণমূল। সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড়সড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তৃণমূল সাংসদ দেব। সেবার বিজেপি খুবই কম ভোট পেয়েছিল। এদিকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার লোকসভা নির্বাচনে জয়ী হন দেব। আর এবার সেই দেবের বিপরীতেই এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, তাঁর টলিপাড়ার বহুদিনের সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়।   

 

কমিশনের ভোট ঘোষণার আগে দেবের রাজনীতিতে থাকা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে , লোকসভা নির্বাচনে শেষঅবধি ঘাটাল থেকে তৃণমূলের হয়েই প্রার্থী পদে দাঁড়ান। আর ঘাটাল মাস্টার প্ল্যানকে টেনে আনেন মূল ফোকাসে। প্রচারের মঞ্চে দাঁড়িয়ে মমতাও বলেন, 'কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য। দিদি ভাইকে তো ফেরাতে পারে না।'যদিও পাল্টা সেসময় দিলীপ ঘোষ তোপ দেগে বলেছিলেন,' সে তো ছোটবেলা থেকে শুনে আসছি। দিদি অনেকবার বলেছেন। ওনাকে দু দুবার জিতিয়ে ঘাটালের মানুষ কি অপরাধ করেছে? কেন্দ্র তার বরাদ্দ দিয়েছে। বাকি পয়সা আপনি দিন। ৪০ শতাংশ দিতে পারছেন না। ৬০ শতাংশ কেন্দ্র দিয়েছে। কাজ শুরু করতে পারেননি। ওখানকার মানুষ তৃণমূলকে ভোট দেবে। আর জলের মধ্যেই বসবাস করবে।' 

আরও পড়ুন, আমাদের সময়েও বহু রথী-মহারথীরা হেরেছিলেন, বাংলার মানুষ কারও কেনা গোলাম নয় : বাম প্রার্থী দীপ্সিতা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget