এক্সপ্লোর

Lok Sabha Results 2024: এবার জিতলেই নেহরুকে ছোঁবেন মোদি! গণনার আগেই ১০ হাজার কেজি লাড্ডু তৈরি মুম্বই বিজেপির

Lok Sabha Poll Result: আজ সকাল আটটা থেকে শুরু হবে সারা দেশে ভোটগণনা। আগামী ৫ বছর দেশের লাগাম কার হাতে? উত্তর মিলবে আজ

কলকাতা: আজ সারা বিশ্বের চোখ ভারতে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে কী হবে জনগণের রায়? আজই মিলবে উত্তর। সকাল আটটা থেকে সারা দেশেই শুরু হবে ভোটগণনা (Lok Sabha Vote Counting)। 

এবারের লোকসভা নির্বাচনে আরও একবার জয়ের লক্ষ্যমাত্রা রয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi)। গোড়া থেকেই ৪০০ আসন জয়ের স্লোগান সামনে রেখে নেমেছিলেন মোদি (PM Modi)। উল্টোদিকে এবার মসনদে বসার ব্যাপারে আশাবাদী I.N.D.I.A জোট।

সাত দফায় সারা দেশে ভোটগ্রহণ হয়েছে। সেই ফল বেরোবে আজ- ৪ জুন। ৬৪২ মিলিয়ন ভোটার এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। ৫৪৩ টি আসনে প্রার্থীদের ভাগ্যপরীক্ষা আজ। 

আজ, সকাল ৮টা থেকে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগণনা প্রক্রিয়া চালু করা হবে। এদিনই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভার ফল এবং অন্য উপনির্বাচনের ভোটগণনা হবে। 

কবে কোন দফা?
ভোটের প্রথম দফা ছিল ১৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে ২৬ এপ্রিল, তৃতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে ৭ মে, চতুর্থ দফায় ১৩ মে, পঞ্চম দফা  ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে, সপ্তম দফা ১ জুন।   

এবিপি নিউজের রিপোর্ট অনুযায়ী, এদিন ৮ হাজারেরও বেশি প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। PRS Legislative Research- এর মতে ১৯৯৬ সালের পরে এটাই সবচেয়ে বেশি প্রার্থী সংখ্যা। ওই বছরে ছিলেন ১৩৯৫২ জন প্রার্থী। ২০১৯ সালের নির্বাচনে ছিলেন ৮০৩৯ জন প্রার্থী। 

সব দলের তরফেই তুঙ্গে রয়েছে প্রস্তুতি। দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রস্তুতি খতিয়ে দেখেন অশ্বিনী বৈষ্ণব-সহ আরও একাধিক নেতা। পাটনায় ভোট গণনা শুরুর আগেই বিজেপি কর্মীরা তৈরি করেছেন ৪০০ কেজি লাড্ডু। লাড়্ু তৈরির প্রতিযোগিতায় পাটনাকে পিছনে ফেলেছে মুম্বই- সেখানে বিজেপি কর্মীরা তৈরি করেছেন ১০ হাজার লাড্ডু।

প্রস্তুতি রয়েছে কংগ্রেসের শিবিরেও। নয়া দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে চলছে প্রস্তুতি। বিরোধী শিবিরের সব নেতাদের মঙ্গলবার রাত অথবা বুধবার সকাল পর্যন্ত দিল্লিতে থাকতে অনুরোধ করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

কড়া নিরাপত্তা:
গোটা দেশেই সব গণনাকেন্দ্রে (Lok Sabha Poll Result Security) নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্তর তৈরি করা হয়েছে। কাশ্মীর উপত্যকায় নিরাপত্তার দিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। কাশ্মীরের তিনটি লোকসভা কেন্দ্রে কড়া নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে। শ্রীনগর, বারামুলা ও অনন্তনাগের গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশজ-সহ অন্যত্রও রয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। 

২০১৯ সালে এনডিএ- জিতেছিল ৩৫৩ আসনে। তার মধ্যে ৩০৩ আসন ছিল বিজেপির।  উল্টোদিকে UPA- পেয়েছিল ৯৩টি আসন। তার মধ্যে কংগ্রেসের হাতে ছিল ৫২ আসন, ডিএমকে পেয়েছিল ২৪টি আসন, YSR কংগ্রেস ও তৃণমূলের হাতে ছিল ২২টি করে আসন। একাধিক রাজ্যে সব আসন দখল করেছিল বিজেপি। এবার কী হবে? উত্তর মিলবে সকাল ৮টা থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: রাজ্যে লোকসভা নির্বাচনের সমাপ্তি, শেষ দফায় ভোটদানের হার কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget