এক্সপ্লোর

Loksabha Election 2024: রাজ্যে লোকসভা নির্বাচনের সমাপ্তি, শেষ দফায় ভোটদানের হার কত?

Loksabha Poll 2024: নির্বাচন কমিশন সূত্রে খবর, সপ্তম দফায় মোট ভোটদানের হার ৭৬.৮ শতাংশ। 

কলকাতা: দেশজুড়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। রাজ্যেও সাত দফায় শেষ হয়েছে ভোটগ্রহণ পর্ব। শেষ দফায় মোট ৯টি কেন্দ্রে ছিল নির্বাচন। কমিশন সূত্রে খবর, আর সপ্তম দফায় মোট ভোটদানের হার ৭৬.৮ শতাংশ। 

সপ্তম দফায় বাংলার ৯টি লোকসভা কেন্দ্রে মোট ভোটদানের হার

লোকসভা কেন্দ্র ভোটদানের হার
দমদম 73.81 শতাংশ
বারাসাত  80.18 শতাংশ
বসিরহাট 84.31 শতাংশ
জয়নগর 80.08 শতাংশ
মথুরাপুর 82.02 শতাংশ
ডায়মন্ড হারবার 81.04 শতাংশ
যাদবপুর  76.68 শতাংশ
কলকাতা দক্ষিণ 66.95 শতাংশ
কলকাতা উত্তর 63.59 শতাংশ

একনজরে সপ্তম দফার নির্বাচন:  ভোটের বাংলায় সংঘর্ষ, রক্তপাতের ঘটনা। প্রায় হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সামনেও সেই একই ছবি। শনিবার, সপ্তম দফার নির্বাচনে পুলিশ-গ্রামবাসী খণ্ডযুদ্ধে দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল সন্দেশখালিতে। রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে চলল মহিলাদের বিক্ষোভ। সপ্তম ও শেষ দফায় শনিবার ভোট ছিল দক্ষিণবঙ্গে তৃণমূলের গড় বলে পরিচিত নয়টি লোকসভা আসনে।  ২০১৯-এর লোকসভা ভোটের ফল অনুযায়ী, এই নটি আসনই রয়েছে তৃণমূলের দখলে। এই নয়টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট ৬৩টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি আসনই রয়েছে তৃণমূলের দখলে। আর বঙ্গের শাসকদলের এহেন গড়েই, ভোটের দিন সকাল থেকে ভোটের সঙ্গে সঙ্গে শুরু হয় অশান্তিও। পঞ্চায়েত ভোটকে মনে করিয়ে ভাঙড়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও ISF। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর লোকসভার অন্তর্গত কুলতলি। EVM, ভিভিপ্যাট পুকুরের জলে ফেলে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। 

আগামীকাল লোকসভা নির্বাচনের ফল ঘোষণা: কাল লোকসভা ভোটের ফলপ্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম। গণনাকেন্দ্র গুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: TMC-ISF সংঘর্ষের ধুন্ধুমার, ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget