এক্সপ্লোর

Loksabha Election 2024: বুথের ভিতরে কী হচ্ছে? পরিস্থিতি আঁচ করতে কমিশনের ভরসা AI

Election Commission of India: প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ইতিমধ্যেই AI ব্যবহার করে অনেকটাই সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন।

রুমা পাল, কলকাতা: বুথের ভিতরের পরিস্থিতি আঁচ করতে এবার কৃ্ত্তিম বুদ্ধিমত্তাতে ভরসা রাখছে নির্বাচন কমিশন (Election Commission of India)। AI ব্যবহার করে এরাজ্যের বুথগুলিতে করা হয়েছে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত। প্রথম ও দ্বিতীয় দফায় AI প্রযুক্তি ব্যবহার করে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে কমিশন। এবার তৃতীয় দফাতেও (Loksabha Election 2024) চলছে নয়া প্রযুক্তি ব্যবহার করার প্রস্তুতি।

কৃ্ত্তিম বুদ্ধিমত্তাতে ভরসা কমিশনের: বুথের ভিতরে কী হচ্ছে? ঘটছে কি কোনও অপ্রীতিকর ঘটনা? নিমেষের মধ্যে এসবের আঁচ পেতে, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে নির্বাচন কমিশন। প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ইতিমধ্যেই AI ব্যবহার করে অনেকটাই সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন। কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বুথের ভিতরে চালানো হচ্ছে ত্রিস্তরীয় নজরদারি। তৃতীয় দফায় এরাজ্যে ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে। কোনও শ্যাডো জোন না থাকায়, অর্থাৎ দুর্বল নেটওয়ার্ক জোন না থাকায় এখানে ১০০ শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং। আর এরমধ্যেই কাজে লাগানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে।

ওয়েবকাস্টে নজর রাখবেন খোদ CEO. শুধু তাই নয়, ওয়েবকাস্টে নজর রাখবে ১৫ জনের বিশেষ AI টিম। নজরদারি চালানো হবে জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকেও। বুথে ১৫ জনের বেশি হলেই CEO দফতরে যাবে রেড অ্যালার্ট। এমনকি, ক্যামেরার মুখ ঘোরানো থাকলেও অ্যালার্ট যাবে কমিশনের কাছে। বুথের ভিতরে ৮০ ডেসিবেলের বেশি শব্দ হলেই রেড অ্যালার্ট পাবে কমিশন। সন্ধে ৭ টার পরও গতিবিধিতে নজরদারি চালাবে কমিশন। নিয়ম বহির্ভূত কিছু ঘটছে বলে আঁচ পেলেই CEO দফতর থেকে ফোন যাবে প্রিসাইডিং অফিসারের কাছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি, ত্রিপুরাতেও ১০০ শতাংশ বুথে AI-এর মাধ্যমে চলছে ওয়েবকাস্টিং। এর পাশাপাশি, তামিলনাড়ুতে বুথের ভিতরে ও বাইরে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করেছে কমিশন।

কোথায় কত বাহিনী? আগামী ৭ মে তৃতীয় দফার ভোট। ওইদিন ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তৃতীয় দফায় শুধু বুথেই থাকবে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র মুর্শিদাবাদেই ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদায় থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিম থাকবে ৩৩১ কোম্পানি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: CESC Update: তীব্র গরমে বাড়ছে বিদ্যুতের চাহিদা, বিকল্প ব্যবস্থা CESC-র 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget