এক্সপ্লোর

Loksabha Election 2024 5th Phase Voting: গয়েশপুরে বিজেপি নেতাকে মার, স্বরূপনগরে মাথা ফাটল চার জনের

Loksabha Poll 2024: গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের

সুজিত মণ্ডল ও সমীরণ পাল, বনগাঁ: লোকসভা নির্বাচন (Loksabha Election 2024 5th Phase Voting) পর্বে দিকে দিকে অশান্তির ছবি। পঞ্চম দফা ভোটেও একই ছবি বিভিন্ন লোকসভা কেন্দ্রে। বনগাঁর গয়েশপুরে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, বুথে যেতে ভোটারদের বাধা দেওয়া হয়, তার প্রতিবাদ করায় হামলা করা হয়েছে। বনগাঁর স্বরূপনগরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বুথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। 

পঞ্চম দফায় অশান্তি বনগাঁয়: বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপির শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস ও এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। তার প্রতিবাদ করায় হামলা। কল্যাণী থানার পুলিশ আহত বিজেপি নেতাকে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার রিপোর্ট চাইল কমিশন। ভোট শুরুর পর বনগাঁ লোকসভার স্বরূপনগরে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বুথে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। মাথা ফাটল এক মহিলা-সহ চার বিজেপি কর্মীর। স্বরূপনগরের নবাদকাটি এলাকার ১২৭ নম্বর বুথের ঘটনা। অভিযোগ, বিজেপি করার জন্য বাঁশ-লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।  জেলা নদিয়া হলেও কল্যাণী বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত। কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, অভিযোগ করলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

লোকসভা ভোটের পঞ্চম দফায় আজ দেশের ৬টি রাজ্যে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৭টি আসন। ৭ আসনের মধ্যে রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র। বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট বুথ ১ হাজার ৯৩০টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ সাড়ে ৫০০। বনগাঁয় কেন্দ্রীয় বাহিনী থাকছে ৫৫ কোম্পানি, QRT ৪৪। এদিন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ে ১১৪ ও ১১৫ নম্বর বুথের ঘটনা। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ রাখছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ বনগাঁর তৃণমূল প্রার্থীর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024 5th Phase Voting: 'রাত থেকেই গন্ডগোল, দাপিয়ে বেড়িয়েছে বাইক বাহিনী' অভিযোগ সিপিএম প্রার্থীর

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget