এক্সপ্লোর

Loksabha Election 2024 5th Phase Voting: 'রাত থেকেই গন্ডগোল, দাপিয়ে বেড়িয়েছে বাইক বাহিনী' অভিযোগ সিপিএম প্রার্থীর

Howrah Constituency: ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: লোকসভা ভোটের পঞ্চম দফা (Loksabha Election 2024 5th Phase Voting) আজ। আর এই দফায় রাজ্যের ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট হচ্ছে। যার মধ্যে রয়েছে হাওড়া সদর। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, বিভিন্ন দিক থেকে গন্ডগোলের খবর আসছে। রাত থেকেই দাপিয়ে বেড়িয়েছে বাইক বাহিনী। 

হাওড়ার ভোটের ছবি: ভোটের আগের রাতে সালকিয়ায় ত্রিপুরা রায় লেনে সিপিএমের এরিয়া কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙা হয় চেয়ার-টেবিল। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী দলবল নিয়ে চড়াও হয়ে সিপিএম কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ। রাতেই পার্টি অফিসে আসেন হাওড়া লোকসভার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল হামলা-যোগ অস্বীকার করেছে। এপ্রসঙ্গে সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, রাত থেকেই গন্ডগোলের খবর আসছে। বাইক বাহিনী দাপিয়ে বেড়িয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নেওয়া হয়েছে। হাওড়া সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী বলেন, "উত্তর হাওড়ার কিছু অংশ, বালি, লিলুয়ার কিছু অংশে বাইক বাহিনী দাপিয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। তারা বহু ক্ষেত্রেই ব্যবস্থা নিয়েছেন। মানুষ মুখিয়ে আছেন ভোট দেওয়ার জন্য।''

পঞ্চম দফায় হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। হাওড়া লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা ১ হাজার ৮৯৫। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬০৫টি। এদিন হাওড়া লোকসভার কাসুন্দিয়া মহাকালী বালিকা বিদ্যালয়ে  সিপিএম এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কিত এজেন্টকে বুথে বসাতে গিয়ে তৃণমূল এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয় হাওড়ার সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। শেষপর্যন্ত এজেন্টকে বুথে বসান সিপিএম প্রার্থী। ঘটনাচক্রে এই বুথেই ভোট দেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

এদিকে জেলা হাওড়া হলেও ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভার অন্তর্গত। মুন্সিডাঙা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী, তাঁর চেয়ারও তুলে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্টকে বসালেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শুরুর আগেই অশান্তি, উত্তপ্ত খানাকুল-আরামবাগ

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget