এক্সপ্লোর

Loksabha Election 2024 7th Phase Voting: ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, নাক ফাটল মহিলা সিপিএম কর্মীর

Loksabha Election 2024: সিপিএমের অভিযোগ, সকাল থেকে এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী।

সন্দীপ সরকার, কলকাতা: গাঙ্গুলিবাগানে (Loksabha Election 2024 7th Phase Voting) নাক ফাটল মহিলা সিপিএম কর্মীর। বাঁচাতে গিয়ে ঘুষি খেয়ে জখম হলেন এক প্রবীণ সিপিএম কর্মী। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির ঘটনা।         

গাঙ্গুলিবাগানে ফের আক্রান্ত সিপিএম: ভোটের আগের যাদবপুর লোকসভা কেন্দ্রের গাঙ্গুলিবাগানে ৩ জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের দিনও বদলাল না ছবিটা সিপিএমের অভিযোগ, সকাল থেকে এলাকায় তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। ঘটনা কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির। নাক ফেটে যায় এক মহিলা সিপিএম কর্মীর। অভিযোগ বাঁচাতে গেলে ঘুষি মারা হয় এক প্রবীণ সিপিএম কর্মীকে। পরে যাদবপুর থানার পুলিশ গেলে আক্রান্ত মহিলা সিপিএম কর্মীর সঙ্গে তর্কাতর্কি হয়। এদিনই পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দেখতে যান সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ফের ক্যাম্প অফিস বসালেন সৃজন। সিপিএম প্রার্থীর হুঁশিয়ারি, 'যত ক্যাম্প অফিস ভাঙবে তত ক্যাম্প অফিস বসাব।'                     

গাঙ্গুলিবাগানে একাধিকবার গন্ডগোল: গতকাল গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লিতে তিন জন প্রবীণ সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত হন সিপিএম কর্মীদের মধ্যে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোলিং এজেন্টের স্বামীও। প্রবীণ সিপিএম কর্মী প্রণব দাস ও শান্তি সাহাকেও বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম কর্মী শান্তি সাহার মেয়ে বলেন, "বাবা অসুস্থ, ব্যাথিত, পুলিশ কোনও সহযোগিতা করছে না। এরপর আমার ওপর হামলা হবে।'' ভোটপ্রচার পর্বে তৃণমূলের বিরুদ্ধে প্রচারেও বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল সিপিএম। সেটাও ছিল এই গাঙ্গুলিবাগানেই। গত ২২ মে সিপিএমের সভাস্থলের সামনেই তৃণমূলের মাইক। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গাঙ্গুলিবাগান। গাঙ্গুলিবাগান মোড়ে সিপিএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় নির্বাচন কমিশন থেকে সভা করার অনুমতি আগে দিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, ক্যানিংয়ে রক্তাক্ত ভোটার

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget