এক্সপ্লোর

Loksabha Election 2024: পাখির চোখ লোকসভা নির্বাচন, পুজো দিয়ে, ক্রিকেট খেলে প্রচার শুরু কীর্তি আজাদের

Loksabha Poll 2024 Campaign : এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন কীর্তি আজাদ। পুজোর পর মন্দিরের বাইরের একটি দেওয়ালে দলীয় প্রতীকও আঁকতে দেখা যায় তাঁকে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বেজে গিয়েছে লোকসভা ভোটের (Loksabha Election 2024) দামামা। প্রার্থীতালিকা প্রকাশ হতেই জোরকদমে শুরু হয়েছে প্রচারপর্ব। পুজো দিয়ে, ক্রিকেট খেলে প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

জোরকদমে শুরু প্রচার: এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন তিনি। পুজোর পর মন্দিরের বাইরের একটি দেওয়ালে দলীয় প্রতীকও আঁকতে দেখা যায় তাঁকে। এরপরই সোজা চলে যান ক্রিকেট মাঠে। ক্রিকেট মিলেমিশে আছে রক্তে, তাই ক্রিকেটের মাঠ দিয়েই জনসংযোগে নামেন খেলোয়াড় কীর্তি আজাদ। শহরের রাধারানি স্টেডিয়ামে জনসংযোগ করেন। ক্রিকেটারদের সঙ্গে খেলতে ব্যাট হাতে মাঠে নামেন। নতুন প্রজন্মের খেলোয়ারদের শরীরচর্চা ও ফিট থাকার বিষয়ে পরামর্শও দেন তিনি।

তৃণমূলের প্রার্থী তালিকায় নানা ক্ষেত্রের ছোঁয়া। আর তারমধ্যে অন্যতম নজরকাড়া নাম হল কীর্তি আজাদ। বিজেপি থেকে কংগ্রেস হয়ে তৃণমূলে যোগদানের পর এবার বাংলা থেকে প্রার্থী হলেন বিহার, ঝাড়খণ্ড ও দিল্লি থেকে একদা ভোটে লড়া কীর্তি আজাদ। কীর্তি আজাদের বাবা ভগবত ঝা আজাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। কীর্তি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য় ছিলেন। বিজেপির হাত ধরে রাজনৈতিক জীবন শুরু করেন কীর্তি আজাদ।

১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দিল্লিতে বিজেপি বিধায়ক ছিলেন তিনি। ১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বিহারের দারভাঙ্গা আসন থেকে জয়লাভ করেন। এরপর ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ফের বিহারের দারভাঙ্গা থেকে জয়ী হন তিনি। কিন্তু বিজেপির হেভিওয়েট নেতা অরুণ জেটলির বিরুদ্ধে দিল্লি ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করায় বিজেপি ২০১৫ সালে কীর্তি আজাদকে সাসপেন্ড করে। ২০১৯ সালে কংগ্রেসে যোগদান করেন কীর্তি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডের ধানবাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হয়ে ভোটে লড়ে পরাজিন হন তিনি। ২০২১ সালের নভেম্বর মাসে তৃণমূলে যোগদান করেন কীর্তি আজাদ। এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গত প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর তিনি বলেন, “দুর্গাপুর আমার জন্য নতুন জায়গা নয়। বোকারো স্টিলে কাজ করার সময় ক্রিকেট খেলতে আমি দুর্গাপুরে এসেছি। আমি চাইব দুর্গাপুরের মানুষ আমাকে আশীর্বাদ করুক যাতে আমি ওনাদের চাওয়া পাওয়া সংসদে তুলে ধরতে পারি।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Supreme Court: হাইকোর্টের নির্দেশ বহাল, সন্দেশখালি-মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget