এক্সপ্লোর

Sam Pitroda Controversy: 'শেহজাদাকে জবাব দিতে হবে', পিত্রোদার মন্তব্য ঘিরে রাহুলকে নিশানা মোদির ; আদতে কী বলেছেন কং নেতা ?

PM Modi : কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর-পূর্বের রাজ্যের বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি : কংগ্রেসের ওভারসিজ চেয়ারম্যান স্যাম পিত্রোদার (Congress Overseas Chairman Sam Pitroda) একটা মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেল জাতীয় রাজনীতিতে। কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর-পূর্বের রাজ্যের বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী। The Statesman-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা বলেছেন, "পূর্ব প্রান্তের (ভারতের) মানুষদের চিনাদের মতো দেখতে লাগে, পশ্চিমের মানুষদের দেখতে লাগে আরবীদের মতো, উত্তরের মানুষদের সম্ভবত সাদা দেখতে ও দক্ষিণের মানুষদের দেখতে লাগে আফ্রিকানদের মতো।"

বুধবার একটি সভা থেকে স্যাম পিত্রোদার এই মন্তব্য নিয়ে রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "শেহজাদাকে (রাহুল গান্ধীকে বোঝাতে ) জবাব দিতে হবে। চামড়ার রঙের ভিত্তিতে আমাদের দেশের নাগরিকদের আপমান সহ্য করবেন না এই দেশ এবং মোদি।"

কিন্তু কী বলেন কংগ্রেস নেতা ?

The Statesman-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পিত্রোদা ভারতকে বৈচিত্র্যময় দেশ বলেছেন। তিনি বলেন, "আমাদের দেশের প্রতিষ্ঠাতারা (ফাউন্ডিং-ফাদার) ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হিন্দু রাষ্ট্রের জন্য নয়। ধর্মনিরপেক্ষ দেশের জন্য। পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ গঠন করার। তাদের আজ কী অবস্থা দেখুন। আমরা বিশ্বে গণতন্ত্রের উজ্জ্বল উদাহরণ। ৭৫ বছর হয়ে গেল আমাদের সুখের একটা পরিবেশে। এখানে সেখানে কিছু লড়াইকে বাদ দিলে, এখানে মানুষ একসঙ্গে বাস করতে পারেন। আমরা দেশটাকে একসঙ্গে রাখতে পারি। ভারতে রয়েছে বৈচিত্র্য। পূর্ব প্রান্তের (ভারতের) মানুষদের চিনাদের মতো দেখতে লাগে, পশ্চিমের মানুষদের দেখতে লাগে আরবীদের মতো, উত্তরের মানুষদের সম্ভবত সাদা দেখতে ও দক্ষিণের মানুষদের দেখতে লাগে আফ্রিকানদের মতো। সেটা কোনও ব্যাপার নয়। আমরা সবাই ভাই-বোন।"  

তাঁর এই মন্তব্য নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে জবাব চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "শেহজাদা আপনাকে জবাব দিতে হবে। চামড়ার রঙের ভিত্তিতে আমাদের দেশের নাগরিককে অপমান সহ্য করবে না এই দেশ। মোদি তো নিশ্চিতভাবে সহ্য করবেন না।"

পিত্রোদার এই মন্তব্য নিয়ে সমালোচনায় সরব হন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন ; 'বর্ণবিদ্বেষ-বিতর্ক', পদ ছাড়লেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget