এক্সপ্লোর

Loksabha Election 2024: প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা, হাওড়ায় CPM কর্মীদের মারধরের অভিযোগ

Howrah News: রবিবার সকালে সাঁকরাইলের ধূলাগড়ে প্রচার করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) ধূলাগড়ে সিপিএম (CPM) প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল। মিছিলে হাঁটায় বাম কর্মী, সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল উপপ্রধানের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদলের নেতা। হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম প্রার্থী।

সিপিএম প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা: রবিবার সকালে সাঁকরাইলের ধূলাগড়ে প্রচার করেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। অভিযোগ, মিছিল শেষ হতেই রাস্তায় নেমে পড়েন তৃণমূল কর্মীরা।লাঠিসোটা নিয়ে চড়াও হন সিপিএম কর্মীদের ওপর। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে।সিপিএম কর্মীদের অভিযোগ,ধূলাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আখতার হোসেন লস্করের নেতৃত্বেই তাঁদের ওপর হামলা হয়। এবিষয়ে ধূলাগড়ের সিপিএম কর্মী আজিজুল ইসলাম লস্কর বলেন, “মিছিল শেষ হওয়ার পরেই ঝান্ডা ভেঙে দিয়েছে।মারধর করেছে।বলছে পুলিশ চলে গেলে কে দেখবে তোমাদের তখন দেখে নেব।’’ যদিও হামলার এই অভিযোগ উড়িয়ে সিপিএমকেই দায়ী করেছেন তৃণমূলের উপপ্রধান। আখতার হোসেন বলেন, “প্রার্থী এসে এলাকায় জল-টল লোক খাইয়েছে।সিপিএমের কয়েকজন ছিল। বহিরাগত ছিল। প্রার্থী চলে যাওয়ার পর অশান্তি করে।তখন এলাকার লোক ঘিরে ধরে।

হুঁশিয়ারি সিপিএম প্রার্থীর: খবর পেয়ে ফের ধূলাগড়ে যান সিপিএম প্রার্থী। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হাওড়া সদর লোকসভা কেন্দ্র সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “গণতন্ত্রে সব মানুষকে কথা বলতে দিতে হবে।সিপিএম মিছিল করতে পারবে না।এখানকার ১১টা বুথ যদি অতি স্পর্শকাতর ঘোষণা না করে আমি হাইকোর্টে যাব।’’

এদিকে বিমান বসুর সঙ্গে সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি করেন অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, 'ভোটে জোট ভাল ফল করলে, তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রী থাকার জন্য বিজেপির সঙ্গে আঁতাঁত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতীশের মতো বিজেপির সঙ্গে জোট করে মমতা সরকার গড়লে অবাক হবেন না।' এবারের ভোটে তৃণমূলের স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান বসু। বিমান বসু বলেন,"বিজেপিকে হাতে ধরে বাংলায় নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়ার কারণেই রণহুঙ্কার। চুরি করে ফাঁক করে দিচ্ছে, আবার গর্জন করছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'দল চেয়ার দিলেও শো-পিস করে রেখেছে' বিস্ফোরক বলগড়ের তৃণমূল বিধায়ক

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget