এক্সপ্লোর

Loksabha Election 2024: TMC-ISF সংঘর্ষের ধুন্ধুমার, ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়

Bhangar TMC ISF Clash: দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরআইট এলাকার ঘটনা।

রঞ্জিত হালদার ও হিন্দোল দে, ভাঙড়: ভোট-পরবর্তী হিংসায় (Loksabha Election 2024) ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar Post-Poll Violence)। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলও ISF কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরহাট এলাকার ঘটনা।

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়: তৃণমূলের দাবি, গতকাল রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন তাদের কর্মীরা। অভিযোগ, ISF কর্মীরা তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। ২ তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। পাল্টা ISF-এর দাবি, মাঝেরআইট এলাকা তাদের দখলে থাকায় বহিরাগতদের নিয়ে হামলা চালায় তৃণমূল। ISF কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। উত্তর কাশীপুর থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় এক  ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টা বাইক আটক করা হয়েছে।         

ভোটপর্বেও অশান্ত ভাঙড়: ভোটের আগের রাতে ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের ISF প্রার্থী নুর আলম খানের গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। রানিগাছি এলাকায় ISF-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে রাতে সেখানে যান ISF প্রার্থী। অভিযোগ, বাইক নিয়ে তাঁর গাড়ি ধাওয়া করে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙা গাড়ি নিয়েই ভাঙড় থানায় হাজির হন ISF প্রার্থী। ব্যবস্থা নেওয়ার বদলে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ISF এজেন্টকেই পুলিশ আটক করে বলে অভিযোগ। ভোট শুরুর আগেই ভাঙড়ের সাতুলিয়া এলাকায় রাতভর চলে বোমাবাজি। উদ্ধার হয় তাজা বোমা। ISF-কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পাল্টা লাঠিচার্জ করে জমায়েত হঠায় পুলিশ। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চায় কমিশন। ভোটের দিন তৃণমূল-ISF খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে ISF কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ ISF-এর বিরুদ্ধেও ওঠে। ঘটনায় আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ, দুই লোকসভা কেন্দ্রের দুই বুথে শুরু পুনর্নির্বাচন

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget