এক্সপ্লোর

Loksabha Election 2024: ফের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Central Force Arrest: ভোটের ডিউটি করে ফেরার সময় শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত CRPF জওয়ানকে গ্রেফতার করল চিৎপুর থানার পুলিশ।

আবির দত্ত, কলকাতা: উলুবেড়িয়া, শ্রীরামপুরের পর এবার খাস কলকাতা। ফের শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। চিৎপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে (Central Force Arrest)। 

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার: পঞ্চম দফার ভোটের আগের দিন হাওড়ার উলুবেড়িয়া এবং ভোটের দিন হুগলির শ্রীরামপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ। আর সপ্তম দফা ভোট মিটতেই ফের শ্লীলতাহানির অভিযোগ। বারুইপুর থেকে ভোটের (Loksabha Election 2024) ডিউটি করে ফেরার সময় শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত CRPF জওয়ানকে গ্রেফতার করল চিৎপুর থানার পুলিশ। পাইকপাড়ার বাসিন্দা দুই বোন বাড়িতে ছিলেন। অভিযোগ, গতকাল রাতে আড়াইটে নাগাদ ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মত্ত অবস্থায় পাইকপাড়ার ওই বাড়িতে ঢুকে তাঁদের শ্লীলতাহানি করেন। স্থানীয়রা অভিযুক্তকে মারধরও করে বলে অভিযোগ। পরে চিৎপুর থানার পুলিশ ওই জওয়ানকে গ্রেফতার করে।                 

আগেও শ্লীলতাহানির অভিযোগ: পঞ্চম দফার ভোটের আগের রাতে, জাঙ্গিপাড়ায় বুথের পাশেই একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে যৌন নিগ্রহ করে এক ITBP জওয়ান।  স্থানীয়সূত্রে খবর, অভিযুক্ত জওয়ানকে ধরে ফেলে তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন গ্রামবাসীদের একাংশ। চুলের মুঠি ধরে মার থেকে অনবরত গালিগালাজ, বাদ যায়নি কিছুই। পরে অভিযুক্তকে তুলে দেওয়া হয় জাঙ্গিপাড়া থানার হাতে। একইভাবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কুলগাছিয়ায় ভোটের ডিউটিতে আসা BSF জওয়ানের বিরুদ্ধেও ওঠে শ্লীলতাহানির অভিযোগ। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হলে ওই জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেয় কমিশন।    

ভোটের ডিউটিতে আসা জওয়ানদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "যেখানে পারছে, সেখানে মহিলাদের ওপরে অত্য়াচার করছে এরা। বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হল, জাঙ্গিপাড়াতে হল। যে রক্ষক, সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না! যেমন মোদি তেমনি তার ফোর্স। যেমন অমিত শাহ, তেমন তেমনি তার ফোর্স। এইসবই তো গুজরাতে করেছিল।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ, দুই লোকসভা কেন্দ্রের দুই বুথে শুরু পুনর্নির্বাচন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget