এক্সপ্লোর

Mamata Banerjee : 'যদি ভোট না দেন, আধার বাতিল করে দেবে', CAA বিরোধিতায় এবার মুখ্যমন্ত্রীর নতুন তত্ত্ব

Loksabha Election 2024 : মুর্শিদাবাদের জনসভা থেকে ভোটের মুখে ফের কৌশলে NRC এবং CAA-র প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে জুড়ে দিলেন ভোটদান আর রেশন কার্ডকেও।

আশাবুল হোসেন, দীপক ঘোষ ও সুমন ঘড়াই, কলকাতা : ভোট আসলেই যে শব্দগুলো বেশি করে শোনা যায় তার অন্যতম হল CAA এবং NRC, লোকসভা ভোটের মধ্যেও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোটের আগেই দেশজুড়ে সিএএ লাগু করেছে কেন্দ্র। আর সেই থেকেই লাগাতার সিএএ-বিরোধিতা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা সিএএ লাগু হতে দেবনা, এ রাজ্যে। যেখানেি প্রচারে যাচ্ছেন, সেখানেই সিএএ বিরোধিতার সুড় চড়িয়েছেন। সিএএ ও এনআরসি-কে একই সুতোয় বেঁধে বলেছেন, সিএএ হচ্ছে মাছের মুড়ো, আর লেজাটা হচ্ছে এনআরসি। যেখানেই যাচ্ছেন মানুষকে সতর্ক করে দাবি করছেন, সিএএ-র জন্য আবেদন করা মানেই বিদেশি হয়ে যাওয়া। তখন আর তিনি এদেশের কোনও সুবিধা পাবেন না।                    

শুক্রবার প্রচারে গিয়ে একই সুরে সিএএ বিরোধিতা করলেন তিনি। মুর্শিদাবাদের জনসভা থেকে ভোটের মুখে ফের কৌশলে NRC এবং CAA-র প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে জুড়ে দিলেন ভোটদান আর রেশন কার্ডকেও। বললেন, 'রমজান মাসে যারা বাড়ি এসেছেন, পরিযায়ী শ্রমিকরা, ভোট না দিয়ে এক পাও নড়বেন না। যদি আপনি ভোট না দেন, আগামী দিনে আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে NRC-তে ঢুকিয়ে দেবে। CAA-তে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না।' 

এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 'যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যস সব গেল! আপনি বিদেশি হয়ে গেলেন! আপনারা সবাই নাগরিক মনে রাখবেন, কোনও ভয় পাবেন না। যাঁর রেশন কার্ড নেই, যাঁর আধার কার্ড নেই হতাশায় ভুগবেন না, ভয় পাবেন না। নির্বাচনের পর আবার দরকার হলে 'দুয়ারে সরকার' করিয়ে দেব। ওখানে আবেদন জানাবেন। আপনার যা আছে তাই দিয়েই হবে। আপনি যে এখানে বসবাস করছেন, কাজ করছেন এটাই আপনার বড় পরিচয়।' কার্যত সিএএ-এনআরসি নিয়ে ভয়ের প্রচার করলেন তিনি। 

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ' উনি নিজেই ঠিক করতে পারছেন না , কখন কী বলবেন। কখনও বলছেন এনআরসির বিরোধিতা করবেন। কখনও বলছেন সিএএ-র বিরোধিতা করবেন। কখনও বলছেন অভিন্ন দেওয়ানী বিধির বিরোধিতা করবেন। ওঁর বিরোধিতা করাটাই প্রকৃতি।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন অধীর চৌধুরীও। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী বলেন, 'উনি এসব ভোটের চালাকি করার জন্য বলছেন। আর পরিষায়ী শ্রমিক, আপনার সরকারের মিস ম্যানেজমেন্টের জন্য হয়েছে পরিযায়ী, সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দায়িত্ব আপনার, ১২ বছরের সরকারের ব্যর্থতা।' 

তাহলে কি, ভোটের আগে CAA-NRC নিয়ে ভয়ের খেলা শুরু করেছে তৃণমূল? ভয়ের খেলায় ভোটবাক্সে কার লাভ? উত্তর মিলবে ৪ জুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          

কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget