এক্সপ্লোর

Loksabha Election 2024: মাঠ দিতে নারাজ, বর্ধমানে প্রধানমন্ত্রীর জনসভার অনুমতি নিয়ে জটিলতা

PM Meeting At Burdwan: অনুমতি না দেওয়া নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: প্রধানমন্ত্রীর জনসভার জন্য মাঠের অনুমতি দিল না বর্ধমান উন্নয়ন সংস্থা বা BDA। আগামী ৩ মে বর্ধমানের গোদা বালির মাঠে রাজনৈতিক জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই মাঠেই সভার অনুমতি দেওয়া হয়নি বিডিএ-এর তরফে।

প্রধানমন্ত্রীর সভার অনুমতি নিয়ে তরজা: আর অনুমতি না দেওয়া নিয়ে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “গোদার বালির মাঠের জন্য আবেদন করেছিলাম। কিন্তু সরকার মাঠের অনুমতি দেয়নি। কেন দেওয়া যাবে না? একই মাঠ মুখ্যমন্ত্রীর জন্য দেওয়া হলেও দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাঠই দেওয়া হচ্ছে না।’’  রাজনৈতিক প্রতিহিংসা জন্যই হয়ত দেশের প্রধানমন্ত্রীর জন্য সরকারি মাঠ দেওয়া হল না বলে মাঠ পরিদর্শনে এসে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি জানান, যোগাযোগের সুবিধা রয়েছে এই মাঠে, জনবসতি নেই। গাড়ি রাখার সুবিধা আছে। তিনি বলেন, "রাজনৈতিক কারণ না অন্য কোনও কারণ রয়েছে, তা খোঁজ নিয়ে দেখতে হবে।"

পাশাপাশি তিনি আরও অভিযোগ করে বলেন, বিনা কারণে মাঠ দিতে অস্বীকার করেছে।  মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় এই মাঠ থেকে রাজনৈতিক বক্তব্য রাখলে দোষের নেই। তাঁর দাবি, "এর জন্য আমাদের বারবার কোর্টে যেতে হয়। কলকাতায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল সভা করত। আমাদের সভার অনুমতি দেয়নি। পরে হাইকোর্টে গিয়ে সভার অনুমতি নিয়েছি। এখানেও কী পরিস্থিতি তৈরি হয়, সেটা দেখার জন্য এসেছি।" বিকল্প হিসেবে তালিতের কাছে সাই মাঠের কথা চিন্তাভাবনা কর হচ্ছে বলে দিলীপ জানিয়েছেন।

যদিও বিডিএ-এর চেয়ারম্যান কাকলি গুপ্ত  জানান, "বিডিএ-এর সিদ্ধান্ত এটা যে কোনও রাজনৈতিক কারণে এই মাঠ দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী যে সভা করেছেন তা প্রশাসনিক সভা ছিল। তাই অনুমতি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীও প্রশাসনিক সভা করলে আমরা অনুমতি দেব।'' পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে যে বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন ১০০ দিনের কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলার বঞ্চনার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: গরমে পুড়ছে বাংলা, কবে থেকে বৃষ্টি? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget