এক্সপ্লোর

Loksabha Election 2024 : বেলেঘাটায় রক্তারক্তি ! তৃণমূল - বিজেপির সংঘর্ষে এলাকা উত্তাল, তাপসকে গো-ব্য়াক !

TMC BJP Clash In Beleghata : মঙ্গলবার দুপুর নাগাদ তৃণমূল-বিজেপি সংঘর্ষে বেলেঘাটায় ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী তাপস রায়।


আবির দত্ত, কলকাতা :
ভোটের আবহে বাংলার দিকে দিকে সংঘর্ষ। একদিকে অগ্নিমিত্রা পাল ও মিঠুনের যৌথ রোড-শো-এ হল বোতলবৃষ্টি, আর অন্যদিকে খাস কলকাতায় তুলকালাম হয়ে গেল তৃণমূল-বিজেপির মধ্যে। 

মঙ্গলবার দুপুর নাগাদ তৃণমূল-বিজেপি সংঘর্ষে বেলেঘাটায় ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এই এলাকা কলকাতা উত্তর কেন্দ্রের অন্তর্গত। এখানে ২ বৃদ্ধের বাড়ি গিয়ে ভোট নেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি বহিরাগতদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। 

এবার তাই নিয়েই কথা -কাটাকাটি, হাতাহাতি ও তারপর রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলই হামলা চালিয়েছে। ভোটের মাত্র কয়েক দিন আগে প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় কলকাতার প্রাণ কেন্দ্রে ঝরল রক্ত। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি প্রশ্ন তোলেন কারা বহিরাগত? তিনি প্রশ্ন তোলেন , তাহলে তো তৃণমূল কংগ্রেসের অনেকেই বহিরাগত। শত্রুঘ্ন সিনহা থেকে ইউসুফ পাঠান, সকলের নামই টেনে আনেন তিনি। বিজেপি সমর্থকদের দাবি, আমরা যদি বহিরাগত হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও বহিরাগত। অন্যদিকে বিজেপি প্রার্থীকে দেখামাত্র  গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল সমর্থকরা। সবমিলিয়ে পরিস্থিতি রণক্ষেত্রের মতো হয়ে ওঠে।  

আরও পড়ুন :

জগন্নাথদেবকে নিয়ে বিরাট ভুল ! বিতর্কের মাঝে ক্ষমা চাইলেন সম্বিত, প্রায়শ্চিত্ত করতে ৩ দিন রাখছেন উপবাস  

সৃজনকেও 'বাধা', বিক্ষোভ
এদিন সকালে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে, পঞ্চসায়রে প্রচারে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শহিদ স্মৃতি কলোনিতে ঢোকার মুখেই  তিনি বিক্ষোভের মুখে পড়েন। তখনকার মতো বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর কলোনির ভিতরে ঢোকার পর, ফের বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাঁর রোড শোয়ে থাকা অটোর সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।   সিপিএমের অভিযোগের তির তৃণমূলের দিকে হলেও, তৃণমূলের দাবি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।  

অগ্নিমিত্রার মিছিলে বোতল 
মঙ্গলবার মেদিনীপুরে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। মিছিল মেদিনীপুর শহরের বাটার মোড়ের কাছে পৌঁছতেই তাল কাটে। বিজেপির অভিযোগ, পাশের এই গলি থেকে একের পর এক বোতল ছোড়েন তৃণমূলের কর্মীরা। পাল্টা, বোতল ছুড়তে দেখা যায় বিজেপি কর্মীদেরও। একটা সময়, গলির ভিতরের দিকে ধেয়ে যায় বিজেপির কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, রীতিমতো হিউম্যান শিল্ড করতে হয় মিঠুর চক্রবর্তীর নিরাপত্তারক্ষীদের।

 

 

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget