এক্সপ্লোর

Maha Juddha Exclusive ‘সবাই যেন শান্তিতে সপরিবারে থাকতে পারে’ মহাযুদ্ধে এসে কাতর আবেদন পিতৃহীন TMC প্রার্থীর

WB Panchayat Poll 2023: এক লহমায় বদলে গিয়েছে জীবনটা। ভোট সন্ত্রাসের বলি তাঁর বাবা। বাসন্তীতে নিহত যুব তৃণমূল নেতার মেয়ে নিজেও তৃণমূল প্রার্থী।

কলকাতা: এক লহমায় বদলে গিয়েছে জীবনটা। ভোট সন্ত্রাসের বলি তাঁর বাবা। বাসন্তীতে নিহত যুব তৃণমূল নেতার মেয়ে নিজেও তৃণমূল প্রার্থী। কিন্তু যে দলের জন্য জীবন বিপন্ন করে বাবার প্রাণটা গেল, সেই দলের হয়ে আর লড়তে চান না মনোয়ারা। আগেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা। ফের একবার বুঝিয়ে দিলেন কেন রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছেনা না তিনি। একইসঙ্গে দলের শীর্ষ নেতাদের কাছে তাঁর আবেদন, সবাই যেন শান্তিতে থাকতে পারে তা নিশ্চিত করুন। এবিপি আনন্দের মহাযুদ্ধে (Maha Juddha ) এসে বললেন মনোয়ারা পিয়াদা। 

পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Poll 2023) দিনক্ষণ ঘোষণা হতেই দিকে দিকে হিংসার ছবি। ভোট সন্ত্রাসে ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ।  'বেলাগাম হিংসাকে করা যাবে জয়? তেইশে ফিরবে না তো আঠেরোর ভয়?' শীর্ষক আলোচনায় মহাযুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে পিতৃহারা মেয়ের গলায় উঠে এল ক্ষোভের কথা। পঞ্চায়েত ভোটের আগে শনিবার রাতে গুলি করে খুন করা হয়েছে যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লাকে। নিহতের মেয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির প্রার্থী মানোয়ারা পিয়াদা।

কী বললেন মনোয়ারা?

মহাযুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে মনোয়ারা বলেন, “আমার বাবা আমাদের মধ্যে এখন নেই। বাবা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। নিষ্ঠাভরে দলটা করতেন। মারা যাওয়ার এত ঘণ্টা পরেও রাজ্য পুলিশ কাউকে গ্রেফতার করল না। বাবা যে দলের জন্য যে নিজের জীবন বিপন্ন করে তুলল তাদের কোনও নেতৃত্ব, মন্ত্রী পা রাখা তো দূর ফোন করে দুঃখ প্রকাশও করেনি। রাজ্য পুলিশের উপর ভরসা নেই বলে বলার পর অনেকে প্রশ্ন করেছেন। তাঁদের উদ্দেশে বলতে চাই, আমার বাবাকে দুবছর ধরে যে খুনের হুমকি দিত, বাবা বারবার কল রেকর্ডিং সহ থানায় গিয়েছে। নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন বাবা। প্রশাসন একবারের জন্য পাশে থাকেনি। বেঁচে থাকা অবস্থায় যে পুলিশ বাবার পাশে দাঁড়াল না, তাঁরা বাবা মৃত্যুর পর কী তদন্ত করবে, গ্রেফতার করবে কিনা, তা নিয়ে আশঙ্কায় ছিলাম। তাই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম। প্রতিনিয়ত আমাকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছি। যে দলের জন্য লড়েছি, সেই দলই আমার বাবার জীবনটা কেড়ে নিয়েছে। সেই দল আমি আদৌ করব কিনা, তা নিয়ে সন্দেহ আছে। রাজ্য পুলিশ কী কাজ করবে জানি না।’’

রাজ্যপালের উপর আস্থা: মনোয়ারা জানিয়েছেন, "যেদিন বাবা খুন হন, সেদিনই রাজ্যপালের সঙ্গে কথা হয় ফোনে। উনি বাড়িতে আসবেন বলে জানান। সুবিচারের আশ্বাসও দেন। সপরিবার সকাল থেকে আমরা তাঁর অপেক্ষায় ছিলাম। বাবা যেখানে খুন হয়েছিলেন সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যপাল বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি। চক্রান্ত করে তাঁকে আসতে দেওয়া হয়নি। এবিপি আনন্দেই আমি ইন্টারভিউতে জানিয়েছিলাম সেই কথা। এরপর দুপুরে রাজ্যপালের ফোন পাই। এরপর আমি গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করি। সাহয্য়ের এবং সুবিচারের আশ্বাস দিয়েছেন তিনি।''

কাতর আবেদন মনোয়ারার: পিতৃহীন তৃণমূল প্রার্থীর কথায়, "নোংরা রাজনীতির জন্য আমার বাবার জীবনটা চলে গেল। বাবা তো আর ফিরে আসবে না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, সবাই যেন শান্তিতে সপরিবারে থাকতে পারে। আমার মতো পিতৃহারা যেন কাউকে না হতে হয়। প্রশাসন যেন দুই দিকটা দেখে একটু কাজ করে। মাকে বিধবা অবস্থায় দেখে বুকটা ফেটে যাচ্ছে। বলার আর কোনও ভাষা নেই।''

আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget