এক্সপ্লোর

Panchayat Election: তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখছেন সিপিএম প্রার্থী! মালদায় এ কেমন ছবি?

Malda: সকালে তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখে, বিকেলে নিজে প্রচারে বেরোচ্ছেন সিপিএম প্রার্থী

করুণাময় সিংহ, মালদা: নিজে ভোটে দাঁড়িয়েছেন, নিজের জন্য নিজেই দেওয়াল লিখেছেন। সেই কাজ শেষে এবার আরও একটি দেওয়াল লিখছেন ওই ব্যক্তি। সেটা বিরোধী প্রার্থীর দেওয়াল। মালদার হবিবপুরে এবার ভোটের অন্য ছবি। সিপিএম প্রার্থী দেওয়াল লিখছেন তৃণমূল প্রার্থীর হয়ে।

ভোটের আবহে সারা বাংলার হানাহানি, হিংসার ঘটনা দেখা যাচ্ছে। পাশের জেলা মুর্শিদাবাদেই ভোট ঘোষণার পর থেকে একাধিক রাজনৈতিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্তু মালদার হবিবপুরে ছবিটা একেবারে অন্যরকম। হবিবপুরের বুলবলচন্ডি গ্রাম পঞ্চায়েতের ২২২ বুথে দেওয়াল লিখনের জন্য সিপিএম প্রার্থীর উপরেই ভরসা করছেন তৃণমূলের প্রার্থী।

ওই আসনে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন পুলক সরকার। এলাকায় বামপন্থী রাজনৈতিক কর্মী হিসেবেই পরিচিত। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি শিল্পী। দেওয়াল লিখনের কাজে ভীষণ দড়। এতদিন ভোটের সময়েই তিনি একটু বেশি রোজগারের মুখ দেখতেন। দলের বরাত থাকত দেওয়াল লিখে দেওয়ার জন্য। সেইমতো রোজগারও বাড়ত। এবার অবশ্য তিনি নিজেই সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন। নিজের দেওয়াল নিজেই লিখছেন। কিন্তু রোজগারও তো করতে হবে। তাই পেশা হিসেবে দেওয়াল লিখনও বজায় রেখেছেন। আর তাঁকেই দেওয়াল লেখার জন্য বরাত দিয়েছেন তৃণমূলের প্রার্থী বিবেক সিংহ। বুলবলচন্ডি  গ্রাম পঞ্চায়েতের ২২২ বুথে ওই দুজন ছাড়াও রয়েছেন বিজেপি প্রার্থী বিক্রম সরকার, বিএসপি প্রার্থী অশোক কুমার বর্মন। 

সিপিএমের প্রার্থী পুলক সরকার বলেন,'আমার পেশা এটা। ভোট এলেই সব রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করি। এর আগে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি। এবার প্রথম ভোটে দাঁড়িয়েছি। তবে সংগঠন ছোটবেলা থেকেই সামলে এসেছি। ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অসময়ে কেউ প্রার্থী হতে চাইছেন না। তাই আমি নিজে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' ভোটে লড়তে গেলে খরচও জোগাতে হয়, তাই প্রতিদ্বন্দ্বী দলের হয়ে দেওয়াল লিখন করছেন বলে জানান তিনি। পুলক বলেন, 'এটা আমার পেশাও বটে। কিন্তু এই পরিস্থিতিতে নিজে যখন প্রার্থী। অপরের দেওয়াল লিখন করার পাশাপাশি তাঁদেরও আমি আমার কথা শোনাই। বুঝিয়ে বলি।' পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজের দল ছাড়াও বিজেপি, তৃণমূল-সহ অন্য রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখন করছেন। একটি দেওয়াল লিখনের জন্য তিনি গড়ে ৩০০ টাকা পান। সব মিলিয়ে ভোটের মরশুমে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা আয় হয়। এ বছর তাঁর দেওয়াল লিখনের আয় দিয়ে ভোটের লড়াই করবেন বলে জানিয়েছেন পুলকবাবু। 

শিল্পী পুলক সরকার শিল্পী হলেও রাজনৈতিক জীবনে সিপিএমের একনিষ্ঠ কর্মী। এক সময়ে দাপিয়ে এসএফআই, ডিওয়াইএফআই করেছেন। সিপিএমের একাধিক সংগঠনের দায়িত্ওব সামলেছেন। দিনের বেলা তৃণমূলের হয়ে দেওয়াল লিখন করছেন। সন্ধ্যাবেলায় সিপিএম প্রার্থী হিসেবে নিজের সমর্থনে ভোট প্রচার করছেন। শিল্পীর হাত বড় ভাল, তাই তাঁর উপরেই নিজের দেওয়াল লেখার জন্য ভরসা করেছেন বলে জানিয়েছেন ওই এলাকার তৃণমূল প্রার্থী। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, 'এটাই সংস্কৃতি। উনি পেশাগত ভাবে কাজ করছেন। হইত তৃণমূল সাপোর্ট করেছে। এই সংস্কৃতি সারা দেশে ছড়িয়ে পড়ুক।'

আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget