এক্সপ্লোর

Modi Swearing In:তৃণমূল না গেলেও শপথগ্রহণ অনুষ্ঠানে আসতে পারেন খড়্গে, খবর সূত্রে

Mallikarjun Kharge:তৃণমূল না গেলেও আজ রাষ্ট্রপতি ভবনে হাজির থাকতে পারেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে।

নয়াদিল্লি: তৃণমূল না গেলেও আজ রাষ্ট্রপতি ভবনে হাজির থাকতে পারেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে (Mallikarjun Kharge Present In Oath Taking Ceremony)। সূত্রের খবর, নিজের দল এবং জোটের বাকি শরিকদের সঙ্গে আলোচনা করেই রাইসিনা হিলসে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি। 

বিশদ...
গত কাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে লোকসভায় বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে অনুরোধ করা হয় রাহুল গাঁধীকে। এই নিয়ে পরে নিজের সিদ্ধান্ত নেবেন রাহুল, এমনই খবর সূত্রে। তবে, সনিয়া গাঁধী যে কংগ্রেস পরিষদীয় দলের চেয়ারপার্সন হতে চলেছেন সে কথা নিশ্চিত। এর মধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে নানা জল্পনা শুরু হয়। 'ইন্ডিয়া'জোটের শরিকদলগুলি এই অনুষ্ঠানে থাকবে কিনা, তা নিয়ে চর্চার মধ্য়ে জানা যায় তৃণমূল এই অনুষ্ঠানে থাকছে না। বিষয়টি জানিয়ে দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। শপথে যোগ দিতে গতকাল ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রহ্লাদ জোশী। 'দল শপথে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কী করে যাব?', বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে জোটের শরিকদলগুলির সঙ্গে কথা বলে কংগ্রেস সভাপতির এদিনের অনুষ্ঠানে উপস্থিতি আলাদা বার্তা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।গত কাল তিন ঘণ্টার বৈঠকে দলের নির্বাচনী পারফরম্যান্স নিয়েও কাঁটাছেড়া চলেছে বলে সূত্রের খবর। পাশাপাশি, এর পরে ঠিক কী ভাবে তারা এগোবে, সেই নিয়ে একটি ভাবনা তৈরি করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

প্রেক্ষাপট...
আজ, সন্ধে সওয়া ৭টা নাগাদ, তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে রাইসিনা হিলসে 'সাজো সাজো' রব। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও হাইপ্রোফাইল ব্যক্তিরা৷ রাইসিনা হিলসকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার বজ্র আঁটুনিতে৷ ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে পৌঁছচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে, মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুর, নেপাল, ভুটান, মরিশাস প্রধানমন্ত্রী। শপথগ্রহণর পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে নৈশভোজের। 
এমনিতে, এবার টিডিপি এবং জেডি(ইউ)-র মতো শরিকদলের উপর ভরসা করে সরকার গড়তে চলেছে বিজেপি। সে দিক থেকে জোট রাজনীতির বেশ কিছু চাপ টের পেতে হচ্ছে মোদি-শাহদের, এমনই খবর গত কয়েকদিন ধরে। সব মিলিয়ে গোটা দেশের নজর রয়েছে এদিনের অনুষ্ঠানে।

 

আরও পড়ুন:আগের সকলকে কি ধরে রাখতে পারবেন মোদি-শাহ? বিজেপি ও শরিকদের মধ্যে মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যাঁরা

 

 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget