এক্সপ্লোর

বালাকোট এয়ার স্ট্রাইক: চোট লেগেছে পাকিস্তানের, যন্ত্রণা বেশি হয়েছে কলকাতায় বসে থাকা দিদির, শিলিগুড়ির সভায় কটাক্ষ মোদির

শিলিগুড়ি: আজ রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ির মাটিগাড়ার মেডিক্যাল কাওয়াখালির মাঠে জনসভায় যোগ দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেছেন, ‘আজকের এই বিশাল জনসভা দেখেই বুঝতে পেরেছি, মমতার নৌকা এবার ডুবতে চলেছে। আপনাদের শুভেচ্ছাতেই সবার সঙ্গে টক্কর দিতে তৈরি চৌকিদার। আপনাদের শুভেচ্ছাতেই দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পেরেছি। যে গতিতে বাকি রাজ্য এগিয়েছে, সেই গতিতে বাংলা এগোতে পারেনি। বাংলার উন্নয়নে স্পিডব্রেকার দিদি।  স্পিডব্রেকার দিদি এই উন্নয়নমূলক প্রকল্পে ব্রেক লাগিয়ে দিয়েছে। দিদির সরকার গরিবদের লুঠ করেছে। রাজ্যের ৭০ লক্ষ কৃষকের উন্নতির জন্য করা প্রকল্পে দিদি ব্রেক লাগিয়েছেন। সরাসরি টাকা পৌঁছত কৃষকদের অ্যাকাউন্টে, তাতে বাদ সেধেছেন দিদি। আপনারা এত ভালবাসা দেখাচ্ছেন, দিদির রাতের ঘুম তো উড়ে যাবে! বাংলা এত ভালবাসা দেখাচ্ছে, মাথা নিচু করে আপনাদের ভালবাসা গ্রহণ করছি। সমস্ত বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করছে। গ্রামে গ্রামে শৌচালয়, বিদ্যুৎ, স্বাস্থ্যপ্রকল্পে জোর। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের মানুষ কিছুটা লাভবান হয়েছে। রাজ্যের মানুষ আরও লাভবান হতেন, যা দিদির বাধায় হয়নি। এই স্পিডব্রেকার হঠে যাবে, সেই অপেক্ষাতেই আছি। আপনাদের চাওয়ালা, উত্তরবঙ্গের চা শিল্পের উন্নতিতে বদ্ধপরিকর। উত্তরবঙ্গের জনজাতিদের উন্নয়ন করবে বিজেপি সরকার।’ মমতার পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করে মোদি আরও বলেছেন, ‘জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছি আমরা, এতে সবারই আনন্দ হওয়ার কথা। চোট লেগেছে পাকিস্তানের, যন্ত্রণা বেশি হয়েছে কলকাতায় বসে থাকা দিদির। দিদির সঙ্গে মহাভেজাল জোটের অন্যান্যদেরও এসব পছন্দ হয়নি। ইউপিএ সরকার যখন ছিল, তখন প্রায়ই জঙ্গি হামলা হত। কংগ্রেস তখন সেনাদের বিরুদ্ধে বয়ান দিত। ইস্তাহারে কংগ্রেস যা বলেছে, তাতে সেনাদের হাত-পা বেঁধে দেওয়া হবে। কংগ্রেস দেশের সেনাদের বিশ্বাস করে না। দেশের আইনে বিশ্বাস করে না কংগ্রেস। আপনাদের ভোট, দেশের নিরাপত্তাবাহিনীর সম্মান বাঁচানোর ভোট। একজন অনুপ্রবেশকারীকেও ছাড়া হবে না। এনআরসি নিয়ে এখানে গুজব রটানো হচ্ছে। সমস্ত গোর্খাদের আশ্বস্ত করছি, একজনেরও কোনও অনিষ্ট হবে না। টিএমসি-র মাইনে করা লোকেদের বলছি, সময় শেষ হয়ে গিয়েছে। হুঁশিয়ারি দিচ্ছি, সবাইকে জবাব দিতে হবে। জগাই মাধাই সরকার নির্দোষদের উপর অত্যাচার করছে, তার জবাব দিতে হবে। রাজ্যের উন্নতির জন্য, সংস্কৃতি রক্ষার জন্য বিজেপি প্রার্থীদের ভোট দিন।’ এই সভার পর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন মোদি। বিকেল চারটে নাগাদ ব্রিগেডের সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই ভিড় ব্রিগেডে। কলকাতা ও জেলা থেকে ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছেছেন বিজেপির বহু কর্মী ও সমর্থকরা।

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget