এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় ঢুকতে দেব না' মন্তব্য প্রত্যাহার, সন্দেশখালি-রাজ্যপাল ইস্যুতে মোদিকে আক্রমণ মমতার

Lok Sabha Elections 2024: দুপুরে আমডাঙায় তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচারসভায় ভাষণ দেন মমতা।

আমডাঙা: প্রচারে বেরিয়ে নারী সম্মান নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি-কে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালি নিয়ে বিজেপি মিথ্যে প্রচার করছে, আসলে তারাই মা-বোনেদের সম্মান বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ তুললেন। পাশাপাশি, শ্লীলতাহানির অভিযোগ ওঠা সত্ত্বেও রাজ্যপাল সিভি আনন্দকে পদে আসীন করে রাখা নিয়েও মোদিকে আক্রমণ করলেন তিনি। (Mamata Banerjee)

রবিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় প্রথমে বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচার করেন মোদি। এর পর দুপুরে আমডাঙায় তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচারসভায় ভাষণ দেন মমতা। সেখান থেকেই মোদিকে তীব্র আক্রমণ করেন তিনি। মমতা বলেন, "মা-বোন-কন্যা সবাই অনন্যা। এখানে সকলে ভাল আছেন, থাকবেন। আপনার (মোদির) গ্যারান্টি আমি ফুৎকারে উড়িয়ে দিলাম। মতুয়াদের জন্য CAA করবেন আপনি? ঠিক আছে তাঁদের নিঃশর্ত অধিকার দিন। মানুষকে বিদেশি বানিয়ে তাড়াতে গেলে আপনাকে বাংলায় ঢুকতে দেব না। প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন আপনি। কিন্তু বিজেপি নেতা হিসেবে এসে আগুন জ্বালাতে পারেন না।" (Lok Sabha Elections 2024)

পরে যদিও এই মন্তব্য প্রত্যাহার করে নেন মমতা। জানান, মনের জ্বালা থেকে একথা বলে ফেলেছেন তিনি। বাংলায় আসতে কাউকেই বাধা দেওয়া হবে না, সকলেই আসতে পারেন। এর পর মোদিকে ফের নিশানা করে বলেন, "আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, সন্দেশখালির মা-বোনেদের সম্মান কী ভাবে টাকার বিনিময়ে নষ্ট করেছেন। লজ্জা করে না! মা-বোনেদের যাঁরা অসম্মান করেন, তাঁদের বড় বড় কথা শুনতে রাজি নই আমরা।"

আরও পড়ুন: Narendra Modi: ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সন্দেশখালি নিয়ে ফের আক্রমণে মোদি, ৪০০ পারের লক্ষ্য মনে করাল TMC

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির প্রসঙ্গ তুলে মমতা বলেন, "প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব...মেয়েরা ভয়ে ঢুকতে পারছে না রাজভবনে। আমি সাংবিধানিক সঙ্কটে পড়ে গিয়েছি। কারণ প্রয়োজন থাকলেও কাউকে পাঠাতে পারছি না। রাজভবনে কোনও মেয়ে যেতে চাইছেন না। রাজ্যপালের যে কীর্তি-কেলেঙ্কারি বেরিয়েছে, তার জন্য। কী প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া? লজ্জা করে না! সন্দেশখালি নিয়ে এখনও মিথ্যে বলে যাচ্ছেন। সন্দেশ অপেক্ষা করছে আপনার জন্য। ভোটের রেজাল্ট মিলিয়ে নেবেন। দেশের খবর বলছে, মোদি যাচ্ছেন, হারছেন, বিদায় নিচ্ছেন।" ১০০ দিনের কাজ, সড়ক, আবাসের কাজে বাংলা পাঁচ বার প্রথম স্থান অধিকার করলে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের মোদি সরকার বাংলাকে প্রাপ্য চাকা থেকে বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ তোলেন মমতা। বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ করলেও, বাংলাকতে বকেয়া দিচ্ছে না বলে মন্তব্য করেন।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget