এক্সপ্লোর

Mamata Banerjee On Poll Result : দুই তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল , বৈঠকে আত্মবিশ্বাসী মমতা

‘উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস , সেই ব্যাপারেও আশাবাদী মুখ্যমন্ত্রী।

কলকাতা :  দুই তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস । দলীয় প্রার্থী, নেতাদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘উত্তরবঙ্গ, জঙ্গলমহলে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস , সেই ব্যাপারেও আশাবাদী মুখ্যমন্ত্রী। এছাড়াও দলীয় বৈঠকে কিছু নির্দেশ দেন তিনি। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ  - 

  • ‘গণনার সময় টেবিল ছেড়ে আসা যাবে না’
  • ‘গণনাকেন্দ্রে কর্মীদের গতিবিধি নজর রাখবে দল’
  • ‘শুরুতে বিজেপি এগিয়ে গেলেও, গণনাকেন্দ্র ছাড়া যাবে না’
  • ‘অন্যের খাবার খাওয়া যাবে না, নেতাদের বার্তা মমতার: সূত্র
  • বিহারের নজির টেনে পোস্টাল ব্যালটে গণনার নজরদারির নির্দেশ

    করোনার সঙ্কটের মধ্যেই ৮ দফার ম্যারাথন ভোট-লিগ শেষ! অপেক্ষা ফাইনাল রেজাল্টের! তার আগে কে-কত আসনে জিতবে, তা নিয়ে চাপানউতোর চলছে শাসক-বিরোধীর মধ্যে। সূত্রের খবর, শুক্রবার দলীয় প্রার্থীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেত্রী দাবি করেন, দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূলই।
    অন্যদিকে দিলীপ ঘোষের দাবি, এক্সিট পোলের হিসেব জানি না, আমরা এগজ্যাক্ট পোলে বিশ্বাসী। বিজেপি ২০০ র কাছাকাছিই আসন পাবে, এখনও প্রত্যয়ী দিলীপ ঘোষ। 

     

    ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে তৃণমূলকে জোর ধাক্কা দিয়ে সবকটি আসনই দখল করে বিজেপি। বিধানসভাভিত্তিক ফলে ওই এলাকায় তৃণমূলকে টেক্কা দেয় গেরুয়া ব্রিগেড। সূত্রের খবর, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের উপস্থিতিতে তৃণমূল নেত্রী, দলীয় প্রার্থীদের আশ্বস্ত করে বলেন,  উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের কিছু জেলায় বিজেপি শুরুর দিকে এগিয়ে থাকতে পারে। তাতে হতাশ হওয়ার কারণ নেই। আশাতীত ফল হবে। সকালের দিকে বিজেপি এগিয়ে গেছে ভেবে হাল ছেড়ে দিলে হবে না। কাউন্টিং এজেন্টকে শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকতে হবে।
     

    রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, '' উনি হতাশ, তৃণমূল সরকার যাচ্ছে, ওদের পাম্প দেওয়ার চেষ্টা করছে, ভোকাল টনিক দিচ্ছেন, মমতা জানেন উত্তরবঙ্গ-জঙ্গলমহলে তৃণমূল সাফ, তাই এখন এসব বোঝাচ্ছে''

    সূত্রের খবর, বিহার নির্বাচনের প্রসঙ্গে টেনে, দলীয় প্রার্থী, কাউন্টিং এজেন্টদের সতর্ক করে তৃণমূল নেত্রী নির্দেশ দেন, '' পোস্টাল ব্যালট গণনার সময় কড়া নজর রাখতে হবে। কারচুপি হতে পারে। গোলমাল পাকানো হতে পারে। সতর্ক থাকতে হবে। কোনও প্ররোচনা বা প্রলোভনে পা দেবেন না। কারও দেওয়া খাবার খাবেন না।''

    সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে বর্ধমানের একটি কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের বিরুদ্ধে টাকা নিয়ে আগেভাগেই গণনা কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার অভিযোগ এদিন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কাউন্টিং এজেন্টদের কার কী আচরণ, সেদিকে নজর রাখবে দল। গণনা কেন্দ্রে সমস্যা হলে,  ৯০০৩০০৩০০১ - এই নম্বরে ফোন করে জানানো যাবে তৃণমূলের কন্ট্রোল রুমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget