এক্সপ্লোর

Mamata Banerjee: 'কংগ্রেস নয়, অধীর বিজেপি-ম্যান', আবারও আক্রমণে মমতা

Mamata on Adhir:বহরমপুরের মানুষ অধীরকে নয়, বিজেপি-কে হারিয়েছেন, বললেন মমতা।

কলকাতা: লোকসভা নির্বাচনের ফলঘোষণা হওয়ার পরই ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অধীরকে মমতা 'বিজেপি ম্যান' বলে উল্লেখ করলেন এদিন। বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন অধীর। মমতার দাবি, কংগ্রেস নয়, বিজেপি-র হয়ে কাজ করেছেন অধীর। বহরমপুরের মানুষ অধীরকে নয়, বিজেপি-কে হারিয়েছেন। (Mamata Banerjee)

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে অধীরকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "বহরমপুরে জায়ান্ট কিলার ইউসুফ পাঠান। ঔদ্ধত্য়ের জন্য় হেরেছেন। অধীরকে নয়, বিজেপি-কে হারিয়েছেন বহরমপুরের মানুষ। কংগ্রেস নয়, বিজেপি-র হয়ে কাজ করেছেন অধীর।" (Mamata on Adhir)

নির্বাচনী প্রচারের সময়ও এর আগে অধীরকে আক্রমণ করেছিলেন মমতা। নাম না করে অধীরকে 'I.N.D.I.A জোটের গদ্দার' বলে উল্লেখ করেছিলেন। বহরমপুরের সভা থেকে মমতার বক্তব্য ছিল, "জ্বালিয়ে পুড়িয়ে খেল বিজেপি। সঙ্গে আছে সিপিএম এবং তাদের দোসর, যাঁকে আপনারা ঘরের ছেলে বলতেন। সকাল সন্ধে আমাদের নিয়ে খারাপ কথা বলা ছড়া বহরমপুরে কোনও কাজ করেনি। ওঁর নাম বলতে ভাল লাগে না আমার। আমি যেমন গদ্দারের নাম বলি না, তিনিও I.N.D.I.A জোটের গদ্দার। সকালে বিজেপি-র পা ধরে, বিকেলে সিপিএম-এর আর সন্ধেয় নিজের পা ধরে। কংগ্রেসের টিকিটে জিে গিয়ে লোকসভায় বিরোধী দলনেতা।"

আরও পড়ুন: Lok Sabha Election Result 2024: 'সময় এসে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন', মোদিকে খোঁচা জয়রামের

জাতীয় স্তরে I.N.D.I.A জোটের সঙ্গে থাকার কথা বললেও, এবাররে নির্বাচনে বাংলায় একা লড়াই করেছে তৃণমূল। এর জন্যও অধীরকেই কাঠগড়ায় তোলেন তৃণমূল নেতৃত্ব। আসন সমঝোতার প্রশ্নে কংগ্রেস অন্যায্য দাবি করছিল বলে অভিযোগ করেন তাঁরা। এদিনও ফের জোট নিয়ে মন্তব্য করেন মমতা। জানান, দু'টি আসন দিতে রাজি হয়েছিলেন তিনি। আসন সমঝোতা করতে বলেছিলেন, কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি বলে অভিযোগ মমতার। 

এদিন বহরমপুরে পরাজিত হয়েছেন অধীর। তৃণমূলের ইউসুফ পাঠান তাঁকে ৮৫ হাজার ২৮৩ ভোটে পরাজিত করেছেন। অধীর ভোট পেয়েছেন ৪ লক্ষ ৩৭ হাজার ৯১৩টি। ইউসুফের পেয়েঠেন ৫ ল৭ ২৩ হাজার ১৯৬। ফলাফল বেরনোর পর এদিন অধীর আক্ষেপ করে বলেন, "আমি হিন্দুও হতে পারিনি। মুসলিমও হতে পারিনি। মাঝে পড়ে স্যান্ডউইচ হয়েছি।" বাংলার রাজনীতি ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget